রাজধানীতে দেয়াল চাপায় শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জুলাই ২০১৭, ২০:৩২আপডেট : ০৬ জুলাই ২০১৭, ২০:৩২

দেয়াল ধসে মৃত্যু রাজধানীর মিরপুরের একটি মার্কেটের বাউন্ডারী ভাঙার সময় দেওয়াল ধসে চাপা এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত ওই শ্রমিকের নাম মো. রনি(৩০)। বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া।
নিহত শ্রমিকের সহকর্মী মো. জিয়া জানান, মিরপুর এক নম্বর সেকশনের মুক্তবাংলা মার্কেট ও সনি সিনেমা হলের উল্টো পাশে নব নির্মিত একটি বহুতল বভনের মার্কেটের বাইরের দেয়াল ভাঙ্গার সময় ওই দেয়ালের কিছু অংশ ভেঙ্গে চাপা পড়েন রনি। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
/এআইবি/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম