দৈনিক ৫২৫ টাকার চাকরির বদলে এবার অ্যাডহক প্রশাসনিক কর্মকর্তা এসি রবিউলের স্ত্রী

জাবি প্রতিনিধি
০৭ জুলাই ২০১৭, ১৪:৩৭আপডেট : ০৭ জুলাই ২০১৭, ২০:১৯

নতুন নিয়োগপত্র হাতে এসি রবিউলের স্ত্রী শুক্রবার ( ৭ জুলাই ) দুপুরে এসি রবিউলের স্ত্রী  উম্মে সালমাকে জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে। এর আর আগে তাকে দৈনিক ৫২৫ টাকা বেতনে মাস্টাররোলে উচ্চমান সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছিল।

শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটে উম্মে সালমার হাতে নতুন এ নিয়োগপত্র তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। তাৎক্ষণিক সিদ্ধান্তে তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন নিয়োগপত্র নিয়োগ পত্রে বলা হয়, পূর্বের অফিস আদেশ প্রত্যাহার করে আপনাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় প্রশাসনিক কর্মকর্তা পদে অ্যাডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া হলো। চাকরিতে যোগদানের তারিখ হতে আপনার নিয়োগ কার্যকর হবে।

বেতন-ভাতার পরিমাণ উল্লেখ না করে নিয়োগ পত্রে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ও আইন অনুযায়ী অাপনি বেতন ভাতা পাবেন।

উম্মে সালমা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যোগ্যতা অনুযায়ী আমাকে প্রশাসনিক পদে নিয়োগ দেওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি,  এর মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন একজন শহীদ ও তার পরিবারের প্রতি সম্মান দেখালো।’

বিশ্ববিদ্যালয় থেকে উম্মে সালমাকে পাঠানো আগের নিয়োগ আদেশ ও ভাইভা কার্ড উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রার্থীর অভিজ্ঞতা না থাকলে সরাসরি প্রশাসনিক পদে নিয়োগ দেওয়ার নিয়ম নেই। সে অনুযায়ী উম্মে সালমাকেও নিয়োগ দেওয়া হয়নি। পরে এসি রবিউলের প্রতি শ্রদ্ধা রেখে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হলো।’

উপাচার্য বাসভবনে উম্মে সালমাকে নিয়োগপত্র দেওয়ার  সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আবুল হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক এবং আরও দুজন শিক্ষক উপস্থিত ছিলেন।

এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেওয়া আশ্বাসের ভিত্তিতে উম্মে সালমা প্রশাসনিক অফিসার পদে চাকরি চেয়ে আবেদন করেছিলেন। এরপর তার ভাইভা নেওয়া হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে ৯০ দিনের জন্য দৈনিক ৫২৫ টাকা করে মাস্টাররোলে তৃতীয় শ্রেণির উচ্চমান সহকারীর পদে নিয়োগ দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন  সিদ্ধান্তে সমালোচনার সৃষ্টি হয়। এরপরই প্রশাসন তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত পরিবর্তন করে এবং প্রশাসনিক কর্মকর্তা পদে তাকে নিয়োগ দেওয়া হয়।

/এপিএইচ/

আরও পড়ুন: 

এসি রবিউলের স্ত্রীকে দেওয়া হলো দৈনিক ৫২৫ টাকার চাকরি!

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম