স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে পুলিশ কনস্টেবল গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট।
০৮ জুলাই ২০১৭, ০০:৫৬আপডেট : ০৮ জুলাই ২০১৭, ০১:২০

পুলিশ

রাজধানীতে স্ত্রীকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগে এক পুলিশ কনস্টেবল গ্রেফতার হয়েছে। শুক্রবার (৭ জুলাই) তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত আরিফ নামের ওই পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়। তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। ওসি জানান, তেজকুনিপাড়া এলাকায় স্ত্রী তামান্নাকে কুপিয়ে জখম করেছেন পুলিশ কনস্টেবল আরিফ। দুপুরে ঘটনার পর রাতে স্ত্রী বাদী হয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা করলে আরিফকে গ্রেফতার করে পুলিশ।

তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ‘তেজকুনিপাড়ার ১৪৮ নম্বর বাসায় থাকেন তামান্না। তার অভিযোগ, যৌতুকের দাবিতে আরিফ প্রায়ই তাকে নির্যাতন করে আসছিলেন। শুক্রবার দুপুর ১টার দিকেও এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর এক পর্যায়ে আরিফ উত্তেজিত হয়ে ধারালো দা দিয়ে তাকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তিনি তেজগাঁও থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন।
ওই মামলায় আরিফকে গ্রেফতার দেখানো হয়েছে। শনিবার (৮ জুলাই) তাকে আদালতে হাজির করা হবে।

/জেইউ/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম