এতিম শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুলাই ২০১৭, ০৪:৩০আপডেট : ০৮ জুলাই ২০১৭, ০৪:৩০

ধর্ষণ এতিম শিশুকে (১০) ধর্ষণের অভিযোগে খোকন (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রাজধানীর কদমতলী থানা পুলিশ। বৃহস্পতিবার (৬ জুলাই) তাকে গ্রেফতার করা হয়। বুধবার (৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে ধর্ষণের ঘটনা ঘটে। কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার কুন্ডু জানান, ধর্ষণের অভিযোগে খোকনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
শিশুটিকে বৃহস্পতিবার (৬ জুলাই) দিবাগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টার-ওসিসি’তে ভর্তি করানো হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া।
মেয়েটির বরাত দিয়ে পুলিশ জানায়, ধর্ষণের শিকার এতিম শিশুটি অভিযুক্ত খোকনের বন্ধুর মেয়ে। বাবা-মা কেউ বেঁচে না থাকায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সে গৃহকর্মীর কাজ করতো। কিন্তু গৃহকর্ত্রীর নির্যাতন সহ্য করতে না পেরে খোকনের সঙ্গে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে শিশুটি। খোকনের আশ্বাসে ২৯ জুন সে ঢাকায় আসে। তাকে কদমতলী থানার পোস্তগোলা রাজাবাড়ি এলাকার বোনের বাসায় নিয়ে যায় খোকন। সেখানে বুধবার (৫ জুলাই) দিবাগত রাত ২টার দিকে ধর্ষণ করে। মেয়েটি বিষয়টি প্রতিবেশীদের কাছে বলে দেয়। তারা পুলিশে খবর দিলে বৃহস্পতিবার (৬ জুলাই) অভিযান চালিয়ে সেখানকার একটি চায়ের দোকান থেকে খোকনকে গ্রেফতার করা হয়।
এআইবি/এএইচ/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম