ল্যাপটপ চুরির দায়ে সিঅ্যান্ডএফ এজেন্টের ৬ মাসের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুলাই ২০১৭, ২০:১৩আপডেট : ০৯ জুলাই ২০১৭, ২০:৪৫


ল্যাপটপ চুরির দায়ে দণ্ডিত মোমিন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি কার্গো ভিলেজ থেকে ল্যাপটপ চুরির দায়ে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট (সিঅ্যান্ডএফ) প্রতিষ্ঠানের এক কর্মীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার (৯ জুলাই) বিকালে রাবেয়া অ্যান্ড সন্স ইন্টারন্যাশনাল নামের বিলুপ্ত একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মী আব্দুল মোমিনকে ৬ মাসের কারাদণ্ড দেন বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ।

বিমানবন্দর সূত্র জানায়, রবিবার বিকালে শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো ভিলেজ থেকে একটি ল্যাপটপ শার্টের ভেতরে লুকিয়ে চুরির চেষ্টা করেন আব্দুল মোমিন। সেখানে দায়িত্বরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তাকর্মীরা তাকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমাণ আদালতে পাঠায়। আদালতের সামনে মোমিন অভিযোগ স্বীকার করলে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। এর আগেও কার্গো ভিলেজ থেকে মোবাইল ফোন চুরির দায়ে ধরা পড়ে ১ মাস কারাভোগ করে মোমিন। সূত্র জানায়, রাবেয়া অ্যান্ড সন্স ইন্টারন্যাশনাল নামের ওই সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান বর্তমানে বিলুপ্ত হলেও প্রতিষ্ঠানটি থেকে আগে ইস্যু করা কার্ড ব্যবহার করে আমদানি কার্গো ভিলেজে ঢুকেছিল মোমিন।

এ প্রসঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ বলেন, ‘বিমানবন্দরে আমাদানি কার্গো ভিলেজ থেকে একটি ল্যাপটপ শার্টের ভেতরে লুকিয়ে চুরির সময়  বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তাকর্মীদের হাতে ধরা পড়েন আব্দুল মোমিন। তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি ভিত্তিতে তাকে ছয় মাস জেল দেওয়া  হয়েছে।’

/সিএ/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম