‘মশা নিধনের দায়িত্ব সিটি করপোরেশনের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৭, ১৪:৫০আপডেট : ১০ জুলাই ২০১৭, ১৪:৫৭

স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক মশা নিধনের দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয় বলে মন্ত্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘চিকুনগুনিয়া দেশব্যাপী ছড়িয়েছে, এটি সঠিক। তবে এই রোগ মহামারী আকার ধারণ করেনি। এটি মহামারী কোনও রোগও নয়। এটি মশাবাহিত রোগ। মশা নিধনের দায়িত্ব সিটি করপোরেশনের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়।’ সোমবার (১০ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।
মঙ্গলবার (১১ জুলাই) ২৮তম বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপনের প্রস্তুতি জানাতে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে দেশব্যাপী চিকুনগুনিয়া ছড়িয়ে পড়ার প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করলে প্রতিমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।
এসময় সাংবাদিকরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব সম্পর্কে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, ‘রোগের চিকিৎসা দেওয়ার দায়িত্ব মন্ত্রণালয়ের। সেক্ষেত্রে আমাদের হাসপাতালগুলোকে সতর্ক রাখা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়েছে।’ এসময় তিনি দেশবাসীকে মশার কামড় থেকে নিজেদের রক্ষার আহ্বান জানিয়ে বলেন, ‘একইসঙ্গে সিটি করপোরেশনের দুই মেয়রকেও অনুরোধ করি, তারা যেন এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করেন।’
সংবাদ সম্মেলনে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জানান, মঙ্গলবার (১১ জুলাই) দেশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হবে। ১৯৯০ সালের এই দিনে প্রথমবারের মতো দিবসটি পালিত হয় ৯০টি দেশে। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো— ‘পরিবার পরিকল্পনা... জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন’। এসময় মন্ত্রণালয়ের সচিব সিরাজুল হক খান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত হবে বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠান। এতে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম উপস্থিত থাকবেন।

আরও পড়ুন-

যেসব কারণে বাড়ছে হৃদরোগীর সংখ্যা

রাজস্ব আদায়ে ঘাটতি হতে পারে ৪৩ থেকে ৫৫ হাজার কোটি টাকা



/এসআই/টিআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম