ধর্ষণের কথা স্বীকার করেনি ইভান!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৭, ২০:০৯আপডেট : ১০ জুলাই ২০১৭, ২০:৩৫

বাহাউদ্দিন ইভান বনানীতে জন্মদিনের দাওয়াত দিয়ে বাসায় ডেকে নিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামি বাহাউদ্দিন ইভান এখনও ধর্ষণের দায় স্বীকার করেনি। তরুণীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া তিনটি মোবাইল ফোনের একটিও উদ্ধার হয়নি। মামলার তদন্ত কর্মকর্তা এবং পুলিশের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য জানিয়েছেন। যদিও গ্রেফতার হওয়ার পর ইভান র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করে, গত শুক্রবার ( ৭ জুলাই) র‌্যাবের সংবাদ সম্মেলনে এ দাবি করেছিলেন বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান। 

আজ  রবিবার (১০ জুলাই) পুলিশ রিমান্ডে ইভানকে জিজ্ঞাসাবাদের তৃতীয় দিন চলছে। গত শুক্রবার (৮ জুলাই) ঢাকা মহানগর মুখ্য হাকিম আসামিকে বনানী থানা পুলিশের হেফাজতে রেখে চার দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিলেন।

বনানী থানা পুলিশের উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সুলতানা আক্তার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামি বাহাউদ্দিন ইভানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে সে এখনও ধর্ষণের কথা স্বীকার করেনি।’

ওই তরুণীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোনের বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা  বলেন, ‘তদন্তাধীন বিষয় নিয়ে আর কোনও কথা বলা যাবে না।’

যদিও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থেকে গ্রেফতার হওয়ার পরপরই আসামি ইভান র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণীকে ধর্ষণের কথা স্বীকার করে বলে গত শুক্রবার ( ৭ জুলাই) র‌্যাবের সংবাদ সম্মেলনে জানান বাহিনীর লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের প্রধান মুফতি মাহমুদ খান । এরপর তারা বনানী থানা পুলিশের কাছে ইভানকে হস্তান্তর করে। ঘটনার কিছু আলামত ও তথ্যের নথিও সরবরাহ করেছিল র‌্যাব।

র‌্যাবের কাছে ধর্ষণের বিষয়ে স্বীকারোক্তির পর বনানী থানা পুলিশের জিজ্ঞাসাবাদে অস্বীকার করার কারণ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা কোনও মন্তব্য করতে রাজি হননি।

বনানী থানার ওসি ফরমান আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তদন্তাধীন বিষয়ের কোনও তথ্য প্রকাশ করা যাবে না ‘

তবে নাম প্রকাশ না করার শর্তে বনানী থানা পুলিশের একজন উপ-পরিদর্শক বলেন, তরুণীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন ও টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে কিছু আলামতের নমুনা, ফরেনসিক পরীক্ষার জন্য সিআইডির কাছে পাঠানো হয়েছে।

বনানী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুল মতিন বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘আগামীকাল মঙ্গলবার (১১ জুলাই) চার দিনের রিমাণ্ড শেষ হবে। বুধবার (১২ জুলাই) ইভানকে আদালতে হাজির করা হবে।’

উল্লেখ্য, গত ৪ জুলাই বনানীতে জন্মদিনের অনুষ্ঠানের কথা বলে ইভান তার পূর্বপরিচিত এক তরুণীকে বাসায় দাওয়াত দিয়ে ডেকে নেয় এবং ধর্ষণ করে। ৫ জুলাই ওই তরুণী বনানী থানায় ইভানের বিরুদ্ধে এই অভিযোগ   অভিযোগ করেন। এরপর তরুণীকে নিয়ে ইভানের বাসায় অভিযান চালায় পুলিশ। তাকে না পেয়ে ওই দিন দুপুরেই পুলিশ তরুণীর অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে। ইভান পালিয়ে গিয়ে নারায়ণগঞ্জে খালার বাসায় আশ্রয় নিলে, র‌্যাব তাকে সেখান থেকে গ্রেফতার করে।

/এসএমএন/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম