রাজধানীতে দুই বাসের চাপায় এক চিকিৎসকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০১৭, ২৩:৫৬আপডেট : ১০ জুলাই ২০১৭, ২৩:৫৬

রাজধানীর গুলিস্তান পাতাল মার্কেটের সামনে দুই বাসের চাপায় এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। ওই চিকিৎসকের নাম বিদুৎ মজুমদার (৫৮)। সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনার সময় উপস্থিত পুলিশ কর্মকর্তা এসআই মনিবুর রহমান সুজন এ তথ্য নিশ্চিত করেন।
নিহত চিকিৎসকের স্ত্রী স্ত্রী গীতা রানী মজুমদার, উদ্ধারকারী শেখ আব্দুল আহাদ মঞ্জু ও রিয়াজ জানান, সন্ধ্যায় পাতাল মার্কেটের সামনে দুই বাসে চাপা দিলে গুরুতর আহত হন বিদুৎ মজুমদার। পরে তাকে পুলিশের সহায়তায় উদ্ধার করে একটি ভ্যানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে রাত সোয়া আটটায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় বাস দুটি আটক করে পুলিশে সের্পোদ করা হয়েছে বলেও তারা জানান। এ ঘটনার সময় উপস্থিত পুলিশের এএসআই মনসুর আলী এবং এসআই মনিবুর রহমান সুজন উপস্থিত ছিলেন।

তারা জানান, চাঁদপুরের মতলব এলাকার তফাদার পাড়ায় ওই চিকিৎসকের বাড়ি। তিনি বর্তমানে চকবাজার বকশি বাজার ৩/৩ বাসায় ভাড়া থাকেন। লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এআইবি/এসএমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক