বিচারপতি আনোয়ারুল হক আর নেই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুলাই ২০১৭, ১৮:৩১আপডেট : ১৩ জুলাই ২০১৭, ১৯:১০

বিচারপতি আনোয়ারুল হক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি আনোয়ারুল হক আর নেই। বৃহস্পতিবার বিকেল ৫টার পর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মৃত্যুবরণ করেন। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শহীদুল আলম ঝিনুক বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
এর আগে, গত বুধবার বিচারপতি আনোয়ারুল হককে সিঙ্গাপুর থেকে আনার পর ওইদিনই তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।
অান্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শহীদুল ইসলাম ঝিনুক সাংবাদিকদের জানান, ‘তিনি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গিয়েছিলেন। সেখানে কিছুটা সুস্থ হওয়ার পর তাকে দেশে আনা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়।
তিনি আরও জানান, গত কয়েক মাসে বিচারপতি আনোয়ারুল হককে উন্নত চিকিৎসার জন্য বেশ কয়েকবার সিঙ্গাপুরে নেওয়া হয়। চলতি বছরের শুরুতে এক সপ্তাহ ধরে তিনি বারডেম হাসপাতালে চিকিৎসা নেন। সেখানে অবস্থার পরিবর্তন না হলে ২১ জানুয়ারি তাকে সিঙ্গাপুরে পাঠানোর ব্যবস্থা করা হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর বিচারপতি আনোয়ারুল হককে চেয়ারম্যান হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দায়িত্ব দেওয়া হয়। ওইদিন ট্রাইব্যুনাল-১ পুনর্গঠনসহ ট্রাইব্যুনাল-২ নিষ্ক্রিয় করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

/ইউআই/এমএনএইচ/আপ-এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম