স্বাস্থ্য সচিবসহ ২ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৭, ১৩:৩৫আপডেট : ১৬ জুলাই ২০১৭, ১৩:৩৫

 

হাইকোর্ট স্বাস্থ্য সচিব সিরাজুল হক ও সিনিয়র সহকারী সচিব মাকসুদা ইয়াসমিনের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগ আনা হবে না— এই মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী দুই সপ্তাহের মধ্যে তাদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চ রবিবার (১৬ জুলাই) এক আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। আইনজীবী মনজিল মোরসেদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

বৃহস্পতিবার(১৩ জুলাই) বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের বেঞ্চে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে  অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী এই মামলা দায়ের করেন।

অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, ‘আদালতের নির্দেশ অমান্য করে ২৮টি কোম্পানির অ্যান্টিবায়োটিক (পেনিসিলিন ও সেফালোস্পোরিন), স্টরয়েড, অ্যান্টিক্যান্সার ও হরমোনবিষয়ক ওষুধ উৎপাদন ও বিপণনের বিষয়ে সরকারের গঠিত বিশেষজ্ঞ কমিটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি না রাখায় তাদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে।’

অ্যাডভোকেট মনজিল মোরসেদ আরও জানান, ‘২৮ প্রতিষ্ঠানের মধ্যে টেকনো ড্রাগস লিমিটেড হাইকোর্টের রায়ের পর আপিল বিভাগে আবেদন করে। এ আবেদনের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদফতরের কয়েকটি রিপোর্ট ও প্রতিবেদন যুক্ত করা হয়। এ থেকে দেখা যায়, স্বাস্থ্য অধিদফতর গত ১৮ জুন চার সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে। এছাড়া টেকনোড্রাগের পক্ষে মন্ত্রণালয়ে গত ৫ জুলাই একটি প্রতিবেদন দিয়েছে। এ প্রতিবেদন দেখার পর এইচআরপিবির পক্ষে ১০ জুলাই স্বাস্থ্য সচিব ও সিনিয়র সহকারী সচিবকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।’

৪৮ ঘণ্টার মধ্যে কমিটি বাতিল না করলে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। কিন্তু ৪৮ ঘণ্টার মধ্যে কমিটি বাতিল না করায় ওই দুই জনের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার অভিযোগে মামলা করা হয়।

উল্লেখ্য, এইচআরপিবির করা এক রিটের পর গত ৩ এপ্রিল হাইকোর্ট এক রায়ে বিশেষজ্ঞ কমিটির ছাড়পত্র ছাড়া ২৮টি কোম্পানির অ্যান্টিবায়োটিক (পেনিসিলিন ওসেফালোস্পোরিন), স্টরয়েড, অ্যান্টিক্যান্সার ও হরমোন বিষয়ক ওষুধ উৎপাদন ও বিপণন বন্ধের নির্দেশ দেন। একইসঙ্গে রায়ের অনুলিপি পাওয়ার ১৫দিনের মধ্যে ওষুধ প্রশাসন মহাপরিচালককে ৫ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়। কমিটিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন প্রতিনিধি রাখতে বলা হয়।

/এমটি/এনআই/

আরও পড়ুন: 


স্বাস্থ্য সচিবসহ ২ জনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম