‘নাসিরউদ্দিন স্মৃতি ভবন’ হেরিটেজ হিসেবে সংরক্ষণে হাইকোর্টে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৭, ১৪:৩৯আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১৪:৪৩

মোহাম্মদ নাসিরউদ্দিনের বাড়ি (ছবি- অনলাইন থেকে সংগৃহীত) রাজধানীর গেন্ডারিয়া থানার শরৎগুপ্ত রোডে অবস্থিত সাংবাদিক, সাহিত্যসেবী ও সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিনের বাড়িটি  'নাসিরউদ্দিন স্মৃতি ভবন' নামে হেরিটেজ হিসেবে সংরক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। মোহাম্মদ নাসিরউদ্দিনের নাতনি ফ্লোরা নাসরিন খানের  পক্ষে সোমবার রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. ইউনুছ আলী আকন্দ। 

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সচিব, প্রত্নতত্ত্ব বিভাগের মহাপরিচালক, বাংলাদেশ পুলিশের মহাপরিচালকসহ মোট নয় জনকে বিবাদী করা হয়েছে।

রিটে বলা হয়, সাংবাদিক, সাহিত্যসেবী ও সম্পাদক মোহাম্মদ নাসিরউদ্দিনের কন্যা বেগম পত্রিকার সম্পাদক নুরজাহান বেগম এবং তার জামাতা শিশু সাহিত্যিক রোকনুজ্জামান দাদাভাই। এই তিন জনই প্রত্যেকের নিজ নিজ কর্মক্ষেত্রে থেকে সমাজে অনেক অবদান রেখেছেন। তারা প্রত্যেকেই বাংলাদেশ সরকারের একুশে পদক, স্বাধীনতা পদকসহ বহু পুরস্কারে ভূষিত হয়েছেন। তাদের ব্যবহৃত অনেক দুর্লভ সামগ্রী ও তাদের সাহিত্যকর্ম গবেষণার বিষয় এবং সংরক্ষণের দাবিদার।

আইনজীবী ইউনুস আলী আখন্দ জানান, গত বুধবার (১২ জুলাই) ফ্লোরা নাসরিন খানের পক্ষে বিবাদীদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছিলাম। সেখানে ২৪ ঘণ্টার মধ্যে ‘নাসিরউদ্দিন স্মৃতি ভবন'-কে হেরিটেজ হিসেবে  সরকারিভাবে সংরক্ষণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কথা বলা হয়। কিন্তু নোটিশের কোনও জবাব  না পেয়ে রিট আবেদন করা হয়। 

/এমটি/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম