শিগগিরই চিকুনগুনিয়া মুক্ত হবে ডিএসসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জুলাই ২০১৭, ১৫:৩৭আপডেট : ১৮ জুলাই ২০১৭, ১৭:২৯

বক্তব্য রাখছেন মেয়র সাঈদ খোকন
খুব শিগগিরই এডিস মশাবাহিত চিকুনগুনিয়া রোগ থেকে মুক্ত হবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।এমন আশা ব্যক্ত করেছেন ডিএসসিসি’র মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘নগরবাসীর সংঘবদ্ধ প্রচেষ্টায় চিকুনগুনিয়া রোগ নিয়ন্ত্রণে আনা সম্ভব।’

মঙ্গলবার পুরনো ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।

মেয়র বলেন, ‘আজ  আমাদের ৫৭টি ওয়ার্ডেই জনসচেতনতামূলক কার্যক্রম চলছে। এই রোগ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই।’

সাঈদ খোকন বলেন, ‘আমি বলেছি, দুই-তিন সপ্তাহের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে। এজন্য প্রতিটি সংস্থার প্রত্যেককে ঐক্যবদ্ধ হতে হবে। সচেতনতা বাড়াতে হবে। মশা উৎপাদনের স্থানগুলো ধ্বংস করতে হবে। সবার চেষ্টায় দ্রুতই চিকুনগুনিয়া মুক্ত হবে এই ঢাকা।’

জনসচেতনতামূলক র‌্যালিতে ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সালেহ ভুইয়াসহ  লক্ষ্মীবাজার ও আশেপাশের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।

/এসএস /এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম