নৌ মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী দুই দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০১৭, ১৬:৫২আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৬:৫৮

নৌ মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী দুই দিনের রিমান্ডে ঘুষ গ্রহণের অভিযোগে নৌ-পরিবহন অধিদফতরের প্রধান প্রকৌশলী একেএম ফখরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য দু’দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আজ বুধবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এই আসামির জামিনের আবেদন নাকচ করে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা দুদকের উপপরিচালক মো. ইব্রাহিম আসামিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন। অপরদিকে এই আসামির আইনজীবী মো. কবির হোসেন আসামির রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন।
দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে শুনানি করেন।
উল্লেখ্য, মঙ্গলবার (১৮ জুলাই) দুপুরে  ঘুষ নেওয়ার সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী এএসএম ফখরুল ইসলামকে মতিঝিল থেকে হাতেনাতে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর একটি টিম।
/এসএসএ/এনআই/ এপিএইচ/

আরও পড়ুন: 

হলি আর্টিজানে জঙ্গি হামলার চার্জশিট শিগগির: ডিএমপি কমিশনার

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম