রাজধানীতে দুই নারীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গ্রেফতার ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০১৭, ১১:২৭আপডেট : ২০ জুলাই ২০১৭, ১১:৪৫

গ্রেফতার রাজধানীর জুরাইন ও শ্যামপুর এলাকায় পৃথকভাবে ধর্ষণের পর দুই নারীকে হত্যার ঘটনায় পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে কদমতলী থানা পুলিশের হাতে গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলো- শামীম, সোহাগ, জাকির, জামাল ও রাজিব। 

বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই জুরাইন শিশু কবরস্থানের কাছ থেকে ফরিদা নামের এক নারী পোশাককর্মীর লাশ উদ্ধার করা হয়। অভিযোগ ওঠে, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পোশাক শ্রমিক শামীম, সোহাগ ও জাকিরকে গ্রেফতার করা হয়েছে।  এছাড়া গত ১৮ জুন রাজধানীর শ্যামপুর এলাকার একটি বাড়ি থেকে পারুল নামের এক নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়। তাকেও ধর্ষণের পর হত্যা করা হয় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে জামাল ও রাজিবকে গ্রেফতার করা হয়েছে।

/জেইউ/এসএনএইচ/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি