রামপুরায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুলাই ২০১৭, ০৫:৫৫আপডেট : ২২ জুলাই ২০১৭, ০৫:৫৫

ধর্ষণ রাজধানীর রামপুরায় এক কিশোরী ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ তুলেছে। তার বয়স ১৩ বছর। শুক্রবার (২১ জুলাই) দুপুরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।

কিশোরীর বাবা একজন রিকশাচালক। তার দাবি, গত ১৯ জুলাই সকালে তিনি, তার স্ত্রী ও আরেক মেয়েসহ সবাই কাজে চলে যান। এ সময় বনশ্রীর ভূঁইয়াপাড়ায় ফাঁকা বাসায় প্রতিবেশী হান্নান (২০) এসে ওই কিশোরীকে ধর্ষণ করে এবং হুমকি দিয়ে চলে যায়।

ওই কিশোরী ভয়ে শুরুর দিকে পরিবারকে কিছু জানায়নি। বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে মাকে বিষয়টি খুলে বলে ওই কিশোরী। পরে বাবা জানতে পেরে শুক্রবার দুপুর সোয়া ১টায় মেয়েকে হাসপাতালে ভর্তি করান।

এদিকে ঘটনার পরদিন হান্নান এলাকা ছেড়ে পালিয়ে যান বলে দাবি কিশোরীর পরিবারের। তিনি গত ২-৩ মাস আগে গ্রামের বাড়ি কুমিল্লা থেকে রামপুরার বনশ্রীতে বোনের বাড়িতে আসেন। এখানে রাজমিস্ত্রির কাজ করতেন। পাশেই ওই কিশোরীদের বাসা। সেই সুবাদে প্রতিবেশী হিসেবে তাদের জানাশোনা ছিল।

কিশোরীর বাবা আরও জানান, ধর্ষণের শিকার ওই কিশোরী বিভিন্ন বাসাবাড়িতে কাজ করতো।

/এআইবি/জেএইচ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম