সিরিজ বোমা হামলা : সাজা কমলো শরীয়তপুরের দুই জঙ্গির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জুলাই ২০১৭, ১৬:৫২আপডেট : ২৪ জুলাই ২০১৭, ১৬:৫৫

আদালত

২০০৫ সালে সারাদেশের মতো শরীয়তপুরেও সিরিজ বোমা হামলা করেছিল চরমপন্থী জেএমবি সদস্যরা। ওই বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কামরুজ্জামান স্বপন ও মালেক হোসেন নামের দুই আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড  দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৪ জুলাই) এ বিষয়ে ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানি শেষে বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো.জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো.নাসির উদ্দিন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির।  

২০০৫ সালের ১৭ আগস্ট শরীয়তপুরের জেলা প্রশাসকের কার্যালয়, আদালত প্রাঙ্গণ, ডাক বাংলোর সামনে ও পালং বাজারে সারাদেশের মতো একযোগে বোমা হামলা করা হয়। এ ঘটনায় করা মামলায় ২০১৩ সালের ২৮ জানুয়ারি দু’জনকে মৃত্যুদণ্ড দিয়েছিল শরীয়তপুরের বিচারিক আদালত। 

/এমটি/টিএন/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম