টানা বৃষ্টিতে থমকে আছে রাজধানী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৭, ১২:৫৬আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৩:২০

রাস্তায় জলাবদ্ধতার পাশাপাশি সৃষ্টি হয়েছে তীব্র যানজট দু’দিনের টানা বর্ষণে নগরজুড়ে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটু পানি আবার কোথাও কোমর সমান পানিতে থই থই করছে বড় বড় সড়কসহ পাড়া-মহল্লার অলিগলি। সেই সঙ্গে তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ। টানা বৃষ্টির কারণে থমকে পড়েছে রাজধানী।

বৃষ্টিতে সচিবালয়ের ভেতরের অবস্থা (ছবি- সংগৃহীত) সোমবার সকাল থেকে চলা অবিরাম বৃষ্টিতে রাজধানীর মিরপুর, শ্যামলী, আগারগাঁও,  মোহাম্মদপুর, ধানমন্ডি,  শান্তিনগর, মিরপুর, বাড্ডা, তেজগাঁও, রামপুরা, খিলগাঁও, রাজারবাগ, ফকিরাপুল, কাকরাইল, নয়াপল্টন, মতিঝিল, কমলাপুর, যাত্রাবাড়ি, নাজিরাবাজার, আজিমপুর,  তুরী বাজার, নাখালপাড়াসহ পুরোএলাকায় হাটু থেকে কোমর পানিতে পরিণত হয়েছে।বিশেষ করে আবাসিক এলাকায় সৃষ্ট এই জলাবদ্ধতায় বিপাকে ফেলেছে প্রয়োজনের তাগিদে বের হওয়া নগরবাসীদের।

সড়কজুড়ে হাঁটুসমান পানি এতে পথচারী ও যানবাহনের আরোহীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তার ধারের অনেক বাসাবাড়ি ও দোকানে পানি ঢুকে গেছে।

জলাবদ্ধতার কারণে বেড়ে গেছে রিকশা ভাড়া বৃষ্টির কারণে প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ের ভেতরে পানি জমে গেছে। দুপুরের দিকে পানি অপসারণের কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

অনেক এলাকায় দোকানে পানি ঢুকে গেছে এদিকে বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতা দূর করতে  করতে সিটি করপোরেশনে ইমার্জেন্সি টিম মাঠে নামানো হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম।

তিনি বংলা ট্রিবিউনকে বলেন, ‘যেসব এলাকায় বেশি পানি জমে আছে,তা অপসারণের জন্য কর্মীদের মাঠে নামিয়ে দেওয়া হয়েছে।’

/এসএস /এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক