বিমানবন্দরের ফ্লাইট ক্যালিব্রেশনের কারিগরি ব্যবস্থাপনায় স্মার্ট টেকনোলজিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৭, ২০:১২আপডেট : ২৬ জুলাই ২০১৭, ২১:৩০

সিভিল এভিয়েশন অথরিটি ও  স্মার্ট টেকনোলজিসের চুক্তি স্বাক্ষর দেশের সব বিমানবন্দরের ফ্লাইট ক্যালিব্রেশনের কারিগরি ব্যবস্থাপনার দায়িত্ব পেল স্মার্ট টেকনোলজিস। এ লক্ষ্যে বুধবার (২৬ জুলাই) দুপুরে  সিভিল এভিয়েশন অথরিটি ও  স্মার্ট টেকনোলজিস একটি চুক্তি স্বাক্ষর করেছে। ২০১৯ সাল পর্যন্ত এ কাজ করবে প্রতিষ্ঠানটি।

এ প্রসঙ্গে স্মার্ট টেকনোলজিসের হেড অফ অপারেশন অ্যান্ড জেনারেল ম্যানেজার প্রকৌশলী শহিদুল ইসলাম বলেন, ‘উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন ও অবতরণ সম্পূর্ণ অটোমোটেড যন্ত্রনির্ভর এবং আইকাও এর নির্দেশনা অনুসারে পরিচালিত। এসব যন্ত্রপাতির ক্যালিব্রেশন হারালে বা নষ্টের কারণে অধিকাংশ দুর্ঘটনা ঘটে থাকে। এ জন্য উড়োজাহাজের নিরাপদ উড্ডয়ন ও অবতরণ নিশ্চিতে আইকাও সদস্যভুক্ত দেশগুলোর বিমানবন্দরে এসব যন্ত্রপাতির ক্যালিব্রেশনের সঠিকতা নূন্যতম প্রতিবছর রুটিন চেক করার  বাধ্যবাধকতা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ইউকে ফ্লাইট ইনস্পেকশন ইউনিট এফসিএসএলের কারিগরি সহায়তায় স্মার্ট টেকনোলজিস এ সেবা দেবে। এ কাজে পাঁচ কোটি ৮ লাখ টাকা ব্যয় হবে ।’ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন অথরিটির

সেন্ট্রাল ইঞ্জিনিয়ারিং মেইনটেন্যান্স অ্যান্ড স্টোরস ইউনিটের (সেমসু) পরিচালক মাসুম পাটোয়ারী, স্মার্ট টেকনোলজিসের ম্যানেজিং ডিরেক্টর জহিরুল ইসলাম প্রমুখ।

/সিএ/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম