টানা বৃষ্টিতে ঢাবি ক্যাম্পাসে জলাবদ্ধতা, ভোগান্তি

ঢাবি প্রতিনিধি
২৬ জুলাই ২০১৭, ২০:৩২আপডেট : ২৬ জুলাই ২০১৭, ২০:৪১

জমে থাকা পানি মাড়িয়ে ক্লাসের দিকে যাচ্ছেন এক শিক্ষার্থী (ছবি- প্রতিনিধি)

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের জনবহুল ও গুরুত্বপূর্ণ স্থানগুলোতে মঙ্গলবার রাত থেকে বুধবার (২৬ জুলাই) দুপুর পর্যন্ত হওয়া বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে দুর্ভোগে পড়েন ওই সব এলাকা দিয়ে চলাচলকারী পথচারী ও শিক্ষক-শিক্ষার্থীরা।

বুধবার সকালে সরেজমিনে ঘুরে দেখা যায়, ঢাবির মল চত্বর, কলা ভবন, হাকিম চত্বর, শ্যাডো, টিএসসি, ফুলার রোড, দোয়েল চত্বর, শহীদ মিনার এলাকা, পলাশী এবং বিভিন্ন হলের সামনে জলাবদ্ধতা তৈরি হয়েছে৷গতকাল থেকে শুরু হওয়া গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বুধবার ভোরের দিকে প্রবল বৃষ্টিপাতে রূপ নেয়৷ এতে টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে পুরো ক্যাম্পাস পানিতে টইটুম্বুর হয়ে ওঠে৷

বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের কয়েকজন শিক্ষার্থী জানান, জগন্নাথ হলের পুকুরের পানির উচ্চতা বেড়ে প্রায় পাড় স্পর্শ করেছে। আর মাঠে প্রায় হাঁটুসমান পানি জমেছে৷

জলাবদ্ধ রাস্তায় ঝুঁকি নিয়ে চলছে যানবাহন (ছবি- প্রতিনিধি)

ক্যাম্পাস সূত্র জানায়, বুধবার বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ ও ইনস্টিটিউটের নিয়মিত কার্যক্রম ছিল৷ এতে জলাবদ্ধ ক্যাম্পাসে শিক্ষক-শিক্ষার্থীদের আসা-যাওয়ায় প্রতিবন্ধকতা তৈরি হয়৷

বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগের শিক্ষার্থী আবদুল করিম বলেন, ‘ক্যাম্পাসে আসার পর থেকে এ পর্যন্ত এমন জলাবদ্ধতা আর দেখা হয়নি৷ সকাল ১০টা থেকে ক্লাস থাকলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর রাস্তায় হাঁটুসমান পানি থাকায় ক্লাস পর্যন্ত পৌঁছাতে দেরি হয়েছে।’

বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া ঢাবি ক্যাম্পাসের একটি অংশ (ছবি- প্রতিনিধি)

ক্যাম্পাস সূত্র জানায়, দুপুরের পর জমে থাকা পানি কমতে শুরু করে৷ কিন্তু ক্যাম্পাসের মল চত্বর,শ্যাডো ও শহীদ মিনার এলাকার মতো কিছু জায়গায় জলাবদ্ধতা ছিল৷ একবার বৃষ্টি হলে এ জায়গাগুলোতে অন্তত সাত দিন পানি জমে থাকে৷

/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম