তুরাগে যাত্রীবাহী নৌকা ডুবি, নিখোঁজ ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৭, ২৩:২৮আপডেট : ২৮ জুলাই ২০১৭, ২৩:৩০

নৌকাডুবিতে নিহত

রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা উদ্যানের কাছে তুরাগ নদীতে একটি যাত্রীবাহী নৌকা ডুবে তিনজন নিখোঁজ রয়েছেন।

শুক্রবার (২৮ জুলাই) রাত ৭ টা ৫০ মিনিটে তুরাগ নদীতে নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকাটিতে ১৩ জন যাত্রী ছিলেন। ১০ জন সাঁতরে তীরে উঠতে পারলেও তিনজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেন।

প্রত্যক্ষদর্শী গোলাম মোস্তফা নিজাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্ধ্যার পর একটি যাত্রীবাহী নৌকা তুরাগে ঢুবে যায়। এতে ১৩ জন যাত্রী ছিলেন। দশজন সাঁতরে তীরে আসেন। এখনও অন্তত তিনজনকে পাওয়া যাচ্ছে না।  ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল আসে, তারা নদীতে খুঁজে কাউকে পায়নি।’
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার মাহমুদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের চার ডুবুরি প্রায় তিনঘণ্টা খুঁজেছেন। তবে কাউকে উদ্ধার করা যায়নি। আজকের (শুক্রবার রাত) মতো উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে।  শনিবার আবারও উদ্ধার অভিযান শুরু হবে।’

/এআরআর /এপিএইচ/

আরও পড়ুন: 

বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা হচ্ছে: আইনমন্ত্রী

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম