বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০১৭, ১৩:২০আপডেট : ০১ আগস্ট ২০১৭, ১৮:৫২

আটক বিদেশি সিগারেট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট ও ১৮টি মোবাইল জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

মঙ্গলবার বিমানবন্দরে অভিযান চালিয়ে চারজন যাত্রীর কাছ থেকে আমদানি নিষিদ্ধ ৭৪ হাজার ৪শ’ শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়। এসব সিগারেট ৩৭২টি কার্টনে আনা হয়েছিল।

শুল্ক গোয়েন্দার মহা-পরিচালক মইনুল খান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘চারজন যাত্রী আজ সকালে শাহজালাল বিমানবন্দরে আসেন। তারা হলেন- বরিশালের মো. জসিম, ভোলার সাইফুল ইসলাম, মুন্সিগঞ্জের রিপন ও মাজহারুল ইসলাম। তারা সবাই মালয়েশিয়া থেকে ইউএস বাংলা  এয়ারলাইন্সের BS 314 ফ্লাইটে ঢাকায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দার কর্মকর্তারা ব্যাগেজ বেল্টসহ গ্রিণ চ্যানেলে বিশেষ নজরদারি করছিলেন। এমন সময় যাত্রীরা ৬ নম্বর ব্যাগেজ বেল্ট থেকে লাগেজ সংগ্রহ করে গ্রিণ চ্যানেলের স্ক্যানিং ফাঁকি দিয়ে অতিক্রম করে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করছিলেন। পরে তাদের থামিয়ে কাস্টমস হলে নেওয়া হয়। এসময় বিভিন্ন সংস্থার উপস্থিতিতে তাদের আটটি লাগেজ খুলে ৭৪ হাজার ৪শ’ শলাকা আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট উদ্ধার করে তাদের আটক করা হয়।’

তিনি আরও বলেন, ‘জব্দ করা সিগারেট ৩৭২টি কার্টনে পাওয়া যায়। যার মধ্যে ২৭৭টি কার্টন ইন্দোনেশিয়ার ব্লাকব্র্যান্ডের এবং ৯৫টি কার্টনে ইন্দোনেশিয়ার গুদাং গরম ব্র্যান্ডের। এছাড়া তাদের কাছ থেকে এমআই  ব্র্যান্ডের ১৮টি মোবাইল ফোনও জব্দ করা হয়।’

আমদানি নীতি আদেশ অনুযায়ী, সিগারেট প্যাকেটের গায়ে বাংলায় ধূমপানবিরোধী সতর্কীকরণ লেখা ব্যতীত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের ওপর উচ্চ শুল্ক (প্রায় ৪৫০ শতাংশ) পরিহারের জন্যই এসব সিগারেট আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পণ্যের শুল্ক করসহ আটক সিগারেটের মূল্য প্রায় ২৯ লাখ ৭৬ হাজার  টাকা এবং মোবাইল ফোনের মূল্য ৩ লাখ ৬০ হাজার টাকা। আটক সিগারেট ও মোবাইলের মোট মূল্য ৩৩ লাখ ৩৬ হাজার টাকা।

আটক পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান শুল্প গোয়েন্দার ডিজি

/এআরআর/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম