রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ডাকাতি মামলার পলাতক আসামি ও ডাকাত দলের সক্রিয় এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
সোমবার (০১ আগস্ট) দিবাগত গভীর রাতে হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নাম জামিল ওরফে জামির শেখ (৪২)।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘তার নামে একাধিক ডাতাতি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে সে পালিয়ে ছিল। র্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করেছি।’
/এআরআর/এসএনএইচ/








