ঢাকা ও চট্টগ্রাম থেকে দোহা রুটে ইউএস-বাংলার ফ্লাইট শুরু ১ অক্টোবর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৭, ০৫:৩৮আপডেট : ০২ আগস্ট ২০১৭, ০৫:৪৬

ইউএস-বাংলা এয়ারলাইন্স (ফাইল ছবি)

ইউএস-বাংলা এয়ারলাইন্স আগামী ১ অক্টোবর ঢাকা ও চট্টগ্রাম থেকে দোহা রুটে ফ্লাইট শুরু করবে। সপ্তাহে সোম, বুধ, শুক্র ও রবিবার এ রুটে ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এই বিমান সংস্থার বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্র্যাফট। মঙ্গলবার (১ আগস্ট) দুপুরে রাজধানীর কাওরান বাজারে এক হোটেলে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেয় ইউএস-বাংলা কর্তৃপক্ষ।

সংবাদ সম্মেলনে ইউএস-বাংলা এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান আসিফ বলেন, ‘প্রতিষ্ঠার মাত্র দুই বছরের মধ্যে আমরা ঢাকা-কাঠমান্ডু রুটে ফ্লাইট পরিচালনার মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলে যাত্রা শুরু করি। ফ্লাইট উদ্বোধন উপলক্ষে ঢাকা থেকে দোহায় ওয়ান ওয়ে’র নূন্যতম ভাড়া ২৪ হাজার ৩৮৫ টাকা এবং রিটার্ন ৪০ হাজার ২৬৪ টাকা এবং চট্টগ্রাম থেকে দোহায় ওয়ান ওয়ে’র নূন্যতম ভাড়া ২৫ হাজার ৩৫৩ টাকা এবং রিটার্ন ৪১ হাজার ২৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত ভাড়ায় সব ধরনের ট্যাক্স ও সারচার্জ অন্তর্ভুক্ত।’

তিনি আরও বলেন, ‘এশিয়ার অন্যতম গন্তব্য দোহা রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিতে পেরে ইউএস-বাংলা এয়ারলাইন্স পরিবার গর্বিত। শিগগিরই হংকং, দিল্লী, চেন্নাই, আবুধাবী, গুয়াংজুহসহ অন্যান্য আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। ২০১৪ সালের ১৭ জুলাই দুইটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্র্যাফট দিয়ে ফ্লাইট পরিচালনা শুরু করার পর বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্র্যাফট এবং তিনটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্র্যাফটসহ মোট ছয়টি এয়ারক্র্যাফট রয়েছে। এছাড়া আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে আরও দুইটি বোয়িং ৭৩৭-৮০০ এবং একটি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্র্যাফট ইউএস-বাংলা’র বিমান বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।’

আগামী বছর ইউএস-বাংলা নিজেদের বিমান বহরে বোয়িং ৭৭৭-২০০ এর মতো বড় এয়ারক্র্যাফট সংযোজনের মাধ্যমে সৌদি আরবের দাম্মাম, জেদ্দা, রিয়াদে ফ্লাইট শুরু করার পরিকল্পনা রয়েছেও বলেও জানান তিনি।

/সিএ/এমএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি