স্বামীর উপস্থিতিতে অন্তঃসত্ত্বাকে গণধর্ষণের অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৭, ২২:১৮আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ২২:৩১

অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণের অভিযোগে সংবাদ সম্মেলন যশোরের অভয়নগরে এক অন্তঃসত্ত্বা নারীকে স্বামীর উপস্থিতিতে গণধর্ষণের অভিযোগ উঠেছে সাবেক থানা যুবলীগ নেতা সাইফারসহ পাঁচজনের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন এই নারী। অভিযুক্ত অন্যরা হলেন—অভয়নগরের জনি সরদার, সুমন ওরফে কালা সুমন, আজম ও রুবেল।
সংবাদ সম্মেলনে ধর্ষণের শিকার নারী বলেন, অভয়নগরের জনি সরদারের সঙ্গে পূর্ব পরিচয়ের সূত্র ধরে ২০১৫ সালের ৩০ অক্টোবর নওয়াপাড়া বাজারে এক মৌলভীর মাধ্যমে তাদের বিয়ে হয়। এরপর তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে সামাজিক স্বীকৃতি দিয়ে ঘরে উঠিয়ে নেওয়ার জন্য জনিকে চাপ দেন। গত ১০ জুন জনিকে একই ধরনের কথা বললে সে গর্ভে থাকা সন্তান ও বিয়ের স্বীকৃতি দিতে অস্বীকার করে এবং তাকে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে ৭ জুলাই সকাল ১০টার দিকে মীমাংসার কথা বলে তাকে আল-সেলিম হোটেলে নিয়ে যায় সাইফার। হোটেলে জনিসহ উল্লিখিত চারজন উপস্থিত ছিল। প্রথমে গর্ভপাতের জন্য চাপ দিয়ে সফল না হওয়ায় জনিসহ পাঁচজন তাকে হোটেলের দ্বিতীয় তলার প্রথম কক্ষে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, এ ঘটনার পর থানায় মামলা করতে গেলেও থানা পুলিশ তার মামলা নেয়নি। উল্টো ধর্ষকদের ভয়ে এলাকা ছেড়ে ঢাকা আসতে বাধ্য হয়েছি। আমি এর বিচার চাই।

/আরজে/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম