ছাত্র মৃত্যুর ঘটনায় ঢামেকে উত্তেজনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৭, ০৭:৫৪আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ১২:২২

ঢামেকে উত্তেজনা শুভ্র কুমার বিশ্বাস নামে এক ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার ভোরে এ উত্তেজনা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঢামেকে বিপুল পরিমাণ পুলিশ মোতায়ন করা হয়েছে।

শুভ্র কুমারের বন্ধুদের সঙ্গে কথা বলে জানা গেছে, শনিবার ভোর ৪টার দিকে তারা বকশিবাজারে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে ছিলেন। সেখান থেকে ভোর সাড়ে চারটার দিকে শুভ্র আরেক বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে নিয়ে বের হয়। কিছুক্ষণ পর শুভ্র নিজেই বন্ধুদের ফোনে জানায়, তারা দুর্ঘটনার শিকার হয়েছে। পরে বন্ধুরা উদ্ধার করে তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়।

বন্ধুকে হারিয়ে ঢামেক প্রাঙ্গণে হতাশ শুভ্রর কয়েকজন বন্ধু শুভ্রর বন্ধুরা জানায়, তার মোটসাইকেলে ব্রেক ছিল না। ফলে ভোরে কোনও ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। তারা শুভ্রকে গুরুতর আহত অবস্থায় ঢামেকের জরুরি বিভাগে নেওয়ার পরও চিকিৎসকরা তাকে কোনও চিকিৎসা দেননি। তাদের জানিয়ে দেওয়া হয়, রোগীকে ভর্তি করাতে অভিভাবকদের সঙ্গে আসা লাগবে। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিইউতে নেওয়ার প্রয়োজন হয়।

তবে হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হয় আইসিইউতে সিট খালি নেই। পরে তার বন্ধুরা জোরপূর্বক আইসিইউতে গিয়ে দেখে দুই একটি বাদে সব সিটই খালি আছে। এক পর্যায়ে শুভ্রকে নিয়ে একটি বেডে রাখা হয়। কিন্তু আইসিইউ’র কর্তব্যরত ডাক্তার রোগীদের কক্ষে ছিলেন না। এক পর্যায়ে শুভ্রর বন্ধুরা নিজ কক্ষ থেকে ডাক্তারকে ঘুম থেকে জাগান। তখন ডাক্তার ঘুমিয়ে ঘুমিয়ে শুভ্রকে দেখতে আসেন এবং শুভ্রকে মৃত ঘোষণা করেন।

তাদের অভিযোগ, 'চিকিৎসা ছাড়া আমাদের দেড় ঘণ্টা বাসিয়ে রাখা হয়।'

শুভ্রর বন্ধু রায়ান মাহমুদকে সেন্ট্রাল হাসপাতালে নেওয়া হচ্ছে শুভ্রর বন্ধু রায়ান মাহমুদ ধ্রুবও গুরুতর অসুস্থ অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে শনিবার সকাল পৌনে ৮টার দিকে তাকে ঢামেক থেকে সেন্ট্রাল হাসপাতালে স্থানান্তর করা হয়।

শুভ্রর খালু উত্তম কুমার সেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি সাড়ে ৫টায় ফোন পাই। আইসিইউতে এসে দেখি তাকে পাঞ্চ করছে। তারা বলে, আমরা কিছুই পারছি না। কিন্তু আইসিইউতে আনার আগে তাকে দেড় ঘণ্টার মতো নিচে ফেলে রাখা হয়। প্রাথমিক চিকিৎসা পেলে তাকে বাঁচানো যেতো। এই অবহেলার প্রতিকার কী হবে।’ শুভ্র কুমার বিশ্বাস

জানা গেছে, শুভ্র কুমার সেন ঢাকা বিশ্বব্যিালয়ের ল্যাবরেটরি স্কুল থেকে এসএসসি এবং এ বছর সিটি কলেজ থেকে এইচএসসি পাস করেছেন। তার মা ঢামেকের গাইনি বিভাগের নার্স।

/জেএ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম