গৃহকর্মী লাইলী হত্যা মামলায় গৃহকর্তা ও কেয়ারটেকার তিন দিনের রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৭, ১৭:১৯আপডেট : ০৫ আগস্ট ২০১৭, ২৩:১৯

গৃহকর্মী লাইলীর মৃত্যুর ঘটনায় শুক্রবার গ্রেফতার হন গৃহকর্তা মঈনুদ্দীন। (ফাইল ফটো)
রাজধানীর বনশ্রীতে গৃহকর্মী লাইলী বেগম হত্যা মামলায় গ্রেফতার ওই বাড়ির গৃহকর্তা মুন্সী মাইন উদ্দিন ও বাসার কেয়ারটেকার তোফাজ্জল হোসেন টিপুর তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  শনিবার ঢাকা মহানগর হাকিম আদালতে তাদের সাত দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী এ আদেশ দেন। এছাড়াও মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে গৃহকর্ত্রী শাহানা বেগমকে জেল হাজতে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মহানগর হাকিম আদালতের নিবন্ধন কর্মকর্তা আশরাফ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, খিলগাঁও থানার এসআই ও মামলাটির তদন্তকারী কর্মকর্তা মনজুর রহমান আজ শনিবার দুই আসামিকে আদালতে হাজির করে মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। এসময় তাদের রিমান্ডের বিরোধিতা করেন আসামিপক্ষের আইনজীবীরা। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এ রায় দেন। এসময় গৃহকর্ত্রী শাহানা বেগমের রিমান্ডের আবেদন না করে তাকে জেল হাজতে রাখার অনুমতি চান তদন্তকারী কর্মকর্তা। আদালত আদেশ মঞ্জুর করেন।

/এসআইটি/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম