ট্রেন থেকে পড়ে রেল কর্মচারীর মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৭, ১২:০২আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ১২:০২

রেল লাইন চলন্ত ট্রেন থেকে পড়ে লিয়াকত আলী (৫০) নামে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ রেলওয়ের অ্যাটেন্ডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। রবিবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশের কমলাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-জিআরপি, ঢাকা) মো. ইয়াসিন বাংলা ট্রিবিউনকে এ  তথ্য নিশ্চিত করে বলেন, ‘রবিবার সকালে তিস্তা ট্রেনে লিয়াকত আলীর দায়িত্ব ছিল। সকাল ৯টার দিকে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশে কমলাপুর স্টেশন ছেড়ে যায়। ট্রেনটি ক্যান্টনমেন্ট এলাকায় পৌঁছালে তিনি চলন্ত ট্রেন থেকে পড়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। বেলা ১১টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

তিনি আরও বলেন, ‘তবে কিভাবে তিনি ট্রেন থেকে পড়ে যান তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।’

/জেইউ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম