যে চার ছাত্রলীগ নেতা খালাস পেলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০১৭, ১৯:৪০আপডেট : ০৬ আগস্ট ২০১৭, ২০:১৭

বিশ্বজিৎ হত্যা মামলা বিশ্বজিৎ দাস হত্যা মামলায় হাইকোর্টের রায়ে অনেকেরই সাজা কমেছে। এর মধ্যে চার ছাত্রলীগ নেতাকে খালাস দেওয়া হয়েছে। তারা হলো- সাইফুল ইসলাম, কাইয়ুম মিঞা টিপু, এ এইচ এম কিবরিয়া ও গোলাম মোস্তফা। রবিবার (০৬ আগস্ট) বিচারপতি রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর বেঞ্চ এ রায় দেন।

এর আগে নিম্ন আদালত নৃশংস এ হত্যা মামলায় ২১ আসামির মধ্যে আট জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। পরে মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শেষে রবিবার হাইকোর্ট দু’জনের মৃত্যুদণ্ড বহাল রাখেন ও ১৫ জনকে যাবজ্জীবন দেন। খালাস পাওয়া চার ছাত্রলীগ নেতা কারাগারে ছিল।

হাইকোর্টের রায়ের খালাস পাওয়া সাইফুল ইসলাম ও কাইয়ুম মিঞা টিপুকে বিচারিক আদালত মৃত্যুদণ্ড দিয়েছিলেন। আর  এ এইচ এম কিবরিয়া ও গোলাম মোস্তাফাকে দেওয়া হয়েছিল যাবজ্জীবন কারাদণ্ড। দণ্ডপ্রাপ্তদের সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ছাত্রলীগের নেতা ও কর্মী।

সাইফুলের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার কোনাপাড়ায়। টিপুর বাড়ি কুমিল্লার মুরাদনগরের বাড়িয়াচারায়। গোলাম মোস্তফার বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়ার রাজুইর। কিবরিয়ার বাড়ি বরিশালের আগৈলঝাড়ার চেংগুটিয়ায়।

ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক ২০১৩ সালের ১৮ ডিসেম্বর বহুল আলোচিত এ হত্যা মামলায় ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের এক সপ্তাহের মধ্যে বিশ্বজিৎ হত্যা মামলার ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ নিশ্চিতকরণ) হাইকোর্টে আসে। পাশাপাশি নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করে আসামিরা।

চলতি বছরের ১৬ মে বিশ্বজিৎ দাস হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল শুনানি শুরু হয়।

জেএ/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম