সিদ্দিকুরকে টিয়ারশেল নিক্ষেপকারী পুলিশ কর্মকর্তা শনাক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৭, ১৪:৫৩আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১৫:১১

হাসপাতালে সিদ্দিকুর রহমান

শাহবাগে সিদ্দিকুরের ওপর পুলিশের হামলা ঘটনায় গঠিত ডিএমপি হেড কোয়ার্টারের তদন্ত কমিটির প্রতিবেদন সোমবার দুপুরে  পুলিশ কমিশনারের কার্যালয়ে জমা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সিদ্দিকুরের চোখে যে পুলিশ কর্মকর্তা খুব কাছ থেকে টিয়ারশেল মেরেছেন প্রতিবেদনে তাকে শনাক্ত করা হয়েছে । এছাড়া, দু’জন ইন্সপেক্টর ও তিনজন কনস্টেবলের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে।

ডিএমপি হেডকোয়ার্টারের যুগ্ম কমিশনার মীর রেজাউল আলম এ বিষয়ে বলেন, ‘আমাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছি কমিশনার কার্যালয়ে।’ তবে পেশ করা ওই প্রতিবেদনে কী আছে, কয়জনকে অভিযুক্ত করা হয়েছে, সে বিষয়ে কোনও তথ্য জানাননি তিনি।

পুলিশের একজন কর্মকর্তা জানান, ডিএমপি কমিশনার দেশে না থাকায় ওই প্রতিবেদনের খুঁটিনাটি বিষয় কিংবা কোনও কোয়ারি আছে কিনা, তা জানার জন্য কমিশনারের অপেক্ষায় আছেন সবাই।

ওই কর্মকর্তা আরও জানান, ‘সিদ্দিকুরের চোখে যে পুলিশ কর্মকর্তা খুব কাছ থেকে টিয়ারশেল মেরেছেন, তাকে শনাক্ত করা হয়েছে প্রতিবেদনে। এছাড়া শাহবাগ থানা ও পাবলিক  অর্ডার ম্যানেজমেন্টেন বেশ কয়েকজনের বিরুদ্ধে অপেশাদার আচরণের সুনির্দিষ্ট তথ্য পেয়েছেন। তাদের সবার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।

সূত্রমতে, দু’জন ইন্সপেক্টর ও তিনজন কনস্টেবলের বিরুদ্ধে শাস্তির সুপারিশ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ডিসি (মিডিয়া) মাসুদুর রহমান বলেন, ‘তদন্ত রিপোর্ট জমা হলেও রিপোর্টের বিষয়ে ডিএমপি কমিশনার ছাড়া বিস্তারিত জানা সম্ভব নয়।’

এদিকে শাহবাগ বিভাগের অন্য তদন্ত কমিটির রিপোর্ট প্রসঙ্গে জানতে চাইলে ডিসি মারুফ হোসেন সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ ও কাল (সোম ও মঙ্গলবার) মিলে আরও দুদিনের সময় নেওয়া হয়েছে প্রতিবেদন তৈরির জন্য।’

উল্লেখ্য, পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবিতে বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল ১০টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। পুলিশ তাদের ওই জায়গা ছেড়ে যেতে বললে তারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ফুট ওভারব্রিজের পাশের অংশে অবস্থান নেন। এসময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে ও কাঁদানে গ্যাস ছোঁড়ে। এসময় গুরুতর আহতদের মধ্যে অন্যতম সিদ্দিকুর রহমান (২৩)।  চোখের চিকিৎসার  জন্য বর্তমানে তিনি ভারতের চেন্নাইয়ে অবস্থান করছেন।

/এসএমএন/এপিএইচ/

আরও পড়ুন: 

নির্যাতিত মা ও মেয়ে কোথায় যাবেন, সেফ হোম না বাড়িতে

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম