জাতীয় শোক দিবসে সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৭, ১৯:৩২আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ১৯:৩৮

স্বাস্থ্য মন্ত্রণালয় জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট দেশের সব সরকারি হাসপাতালে সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে। ওই সময় রোগীরা রক্ত পরীক্ষা, ডায়াবেটিস ও রক্তচাপ পরীক্ষাসহ বিভিন্ন চিকিৎসা সেবা বিনামূল্যে পাবেন।

সোমবার (৭ আগস্ট) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মসূচি গ্রহণ বিষয়ে এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

শোক দিবসের দিন হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করবেন। সভায় বেসরকারি মেডিক্যাল কলেজগুলোতে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালনের জন্য মন্ত্রণালয় থেকে আহ্বান জানানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় অন্যান্যের মাঝে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক কাজী মোস্তফা সারোয়ার, নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক তন্দ্রা শিকদারসহ মন্ত্রণালয় ও বিভিন্ন অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

/জেএ/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম