কেরানীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ আগস্ট ২০১৭, ২৩:০৪আপডেট : ০৭ আগস্ট ২০১৭, ২৩:০৬

সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের পানগাও এলাকায় সড়ক দুর্ঘটনায় জয় রাজবংশী (১৮) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার বিকালে এই দুর্ঘটনা ঘটে। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান। তিনি জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

নিহতের বোন শিপরা রাজবংশী জানান, জয় বাজিদপুর থেকে পানগাও আসার পথে দক্ষিণ পানগাও এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল নিয়ে গেলে রাত সাড়ে ৯ টায় কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিপরা আরও জানান, ঘটনাস্থলে একটি সিএনজি অটোরিকশা পড়ে ছিল। তাদের ধারণা সিএনজি আটোরিকশা দুর্ঘটনায় তার ভাইয়ের মৃত্যু হয়েছে।

জয় রাজবংশী দক্ষিণ কেরানীগঞ্জের পানগাও গ্রামের লক্ষন রাজবংশীর ছেলে। সে ব্রাহ্মণ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র ছিল।

/এআইবি/এনআই/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক