মতিঝিল আইডিয়াল স্কুলের সব শিক্ষকের সনদ যাচাইয়ের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৭, ১৩:৪১আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৬:৪৯

মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজ ভুয়া সনদে চাকরি নেওয়ার অভিযোগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সব শিক্ষকের সনদ যাচাইয়ের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জানা গেছে, ওই স্কুলের প্রায় অর্ধশত শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদে চাকরি করছেন বলে শিক্ষা মন্ত্রণালয়ে অভিযোগ আসে। পরে মন্ত্রণালয় অভিযোগ আমলে নিয়ে সব শিক্ষকের সনদ যাচাই  করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদদফতরকে (মাউশি) নির্দেশ দিয়েছে।

বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব (মাধ্যমিক) সালমা জাহান বলেন, ‘আমরা প্রতিষ্ঠানটির অনেক শিক্ষকের বিরুদ্ধে ভুয়া সনদে চাকরি নেওয়ার অভিযোগ পেয়েছি। অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই প্রতিষ্ঠানের সব শিক্ষকের সনদ যাচাই করতে মাউশিকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে প্রতিবেদন জমা দিতে তাদের দুই সপ্তাহের সময় দেওয়া হয়েছে।’

এর আগে গত মে মাসে এক অভিযোগের প্রেক্ষিতে শিক্ষামন্ত্রণালয় স্কুলটির মতিঝিল শাখার সহকারী প্রধান শিক্ষক আব্দুস ছালাম খানের বিএড সনদ ভুয়া বলে প্রমাণিত হয়। এরপর মাউশি ছালাম খানের এমপিও স্থগিত করে। একই সঙ্গে তাকে চাকরিচ্যুত করতে ম্যানেজিং কমিটিকে চিঠি দেয় ঢাকা শিক্ষাবোর্ড। এই নির্দেশনার বিরুদ্ধে ছালাম খান হাইকোর্টে রিট আবেদন করলে স্থগিতাদেশ দিয়েছেন আদালত।

এ ঘটনার পরে প্রতিষ্ঠানটির আরও অনেক শিক্ষকের বিরুদ্ধে জাল শিক্ষক নিবন্ধন সনদ দিয়ে চাকরি নেওয়ার অভিযোগ জমা পড়ে শিক্ষামন্ত্রণালয়ে। এসব অভিযোগ আমলে নিয়ে মন্ত্রণালয় তদন্ত করতে মাউশিকে নির্দেশ দিয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্ত শিক্ষকদের এমপিও বাতিলসহ বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে।

/আরএআর/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম