আইন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ কেন অবৈধ নয়: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৭, ১৮:৩০আপডেট : ০৮ আগস্ট ২০১৭, ১৮:৩০

আইন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ কেন অবৈধ নয়: হাইকোর্ট আইন মন্ত্রণালয়ের সচিব হিসেবে আবু সালেহ এস কে মো. জহিরুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (৮ আগস্ট) বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। একই সঙ্গে তার যোগদানপত্র গ্রহণের আদেশ কেন বেআইনি হবে না তাও জানতে চাওয়া হয়েছে।
তবে আদালতের আদেশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সচিব হিসেবে আবু সালেহ এস কে মো. জহিরুল হকের দায়িত্ব পালনে আইনগত বাধা নেই।’
আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ এস কে মো. জহিরুল হককে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। একইসঙ্গে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা প্রজ্ঞাপন স্থগিতেরও আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী আশরাফুজ্জামান।
এর আগে সোমবার (৭ আগস্ট) আইন সচিব আবু সালেহ এস কে মো. জহিরুল হককে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগের প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। এই সচিব হিসেবে সোমবার ছিল তার চাকরির মেয়াদের শেষ দিন। এর পরিপ্রেক্ষিতে তাকে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

/ইউআই/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম