আ.লীগ দলীয় কার্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০১৭, ২৩:৩৩আপডেট : ১১ আগস্ট ২০১৭, ২৩:৩৩

আ.লীগ দলীয় কার্যালয়ের নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু রাজধানীর পল্টন থানাধীন বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের নির্মাণাধীন ভবনের নবম তলা থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মো. শাহাদাৎ মিঝি (২৮)। বৃহস্পতিবার (১০ আগস্ট) দিবাগত রাত সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
মিঝির সহকর্মী নাহিদ হোসাইনসহ আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক রাত ২টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় নিহতের মামা ইয়াসিন লাশ শনাক্তের পর ময়নাতদন্ত করান উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আলী। ময়নাতদন্ত শেষে স্বজনরা বিকালে মৃতদেহ নিয়ে যান।
এসআই সৈয়দ আলী জানান, শাহাদাৎ মিঝি পেশায় ইলেক্ট্রিশিয়ান। নির্মাণাধীন ভবনটিতে ঝালাইয়ের কাজ করছিলেন তিনি। আওয়ামী লীগের দলীয় কার্যালয় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ এবং পাশে ২৪ এভিনিউ ভবনের মাঝে বাঁশের মাচাং ছিল। ওই মাচাং দিয়ে পাশের ভবনের ছাদে যাওয়ার সময় পা পিছলে দুই ভবনের ফাঁক দিয়ে নিচে পড়ে যান তিনি। এ সময় বৃষ্টি পড়ছিল।
পরে সহকর্মীরা শাহাদাৎ মিঝিকে ঢামেক হাসপাতালে নিয়ে যান। তার মাথা, ডান চোখ ও মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থান রক্তাক্ত ছিল। একইসঙ্গে ভেঙে গিয়েছিল দুই হাত।

চাঁদপুরের ফরিদগঞ্জে পূর্ববদরপুরের লালগাজী মিঝিবাড়ির শফিকুর মিঝির ছেলে শাহাদাৎ মিঝি। কুড়িলের ভাটারায় ২৭/ক বাসায় থাকতেন তিনি।

/এআইবি/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম