বায়তুল মোকাররম মার্কেট থেকে ১৪০টি সোনার বার উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৭, ১৯:২৬আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ০৯:১৭

সোনার বার

রাজধানীর বায়তুল মোকাররম মার্কেটে শনিবার (১২ আগস্ট) বিকাল ৫টার দিকে ১৪০টি সোনার বারসহ একজনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এগুলোর মোট ওজন ১৬ কেজি ২৪০ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের মূল্য প্রায় ৮ কোটি টাকা।

আটক ব্যক্তির নাম মো. রবিউল ইসলাম, তার বয়স ২৪ বছর। তিনি কক্সবাজার সদর উপজেলার পূর্ব বোয়ালখালি গ্রামের নূরুল আলমের ছেলে।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, বিপুল পরিমাণ সোনার বার নিয়ে এক ব্যক্তি শনিবার বিকালে বায়তুল মোকাররম মার্কেটে আসবে। দুপুর থেকেই সহকারী পরিচালক মোহাম্মদ জাকারিয়ার নেতৃত্বে শুল্ক গোয়েন্দার একটি দল মার্কেটে অবস্থান করছিল।

এদিন বিকালে মার্কেট প্রাঙ্গণের একটি দোকানে রবিউল নামের ওই ব্যক্তি এলে কর্মচারীরা বাংলাদেশ জুয়েলার্স সমিতিকে (বাজুস) বিষয়টি অবহিত করে। পরে সমিতির প্রতিনিধিসহ শুল্ক গোয়েন্দা দল বিকাল সাড়ে ৫টায় এই ব্যক্তিকে প্রথমে শনাক্ত ও পরে আটক করে।

জিজ্ঞাসাবাদে রবিউল জানান, তিনি রমজান মাসে উত্তরায় ফুটপাতে কাপড় বিক্রি করেছেন। কিন্তু আয় কম হওয়ায় সেই ব্যবসা ছেড়ে দেন। কিছুদিন আগে আকাশ নামে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। সে ১০ হাজার টাকার চুক্তিতে বায়তুল মোকাররম মার্কেটে যে কোনও স্বর্ণের দোকানে ১৪০টি বার পৌঁছে দিতে বলেন। 

স্বর্ণের বারগুলো এই ব্যক্তি একটি চামড়ার ব্যাগে নিয়ে এসেছিল। ১৪০টি বারের প্রতিটির ওজন ১১৬ গ্রাম। আটক স্বর্ণ ঢাকা কাস্টম হাউসের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে জমা দেওয়া হবে। একইসঙ্গে আসামির স্বীকারাক্তি অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শুল্ক গোয়েন্দারা।

/আরজে/এসএমএ/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম