সন্ত্রাসীর গুলিতেই জুরাইনে ডিবির সহকারী কমিশনার ‍গুলিবিদ্ধ হন: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০১৭, ২৩:২৮আপডেট : ১২ আগস্ট ২০১৭, ২৩:৪২

আছাদুজ্জামান মিয়া সন্ত্রাসীর গুলিতেই ডিবির সহকারী কমিশনার রাহুল পাটোয়ারী আহত হন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, ‘এক সন্ত্রাসীকে জাপটে ধরার পর অন্য সন্ত্রাসীর গুলিতে পুলিশের গোয়েন্দা শাখার সহকারী কমিশনার রাহুল পাটোয়ারী আহত হন।’শনিবার রাতে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রাহুল পাটোয়ারীকে দেখতে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। 

ডিএমপি কমিশনার বলেন, ‘গোপন খবরের ভিত্তিতে অস্ত্র উদ্ধারে এসি রাহুল পাটোয়ারীর নেতৃত্বে শনিবার রাতে ডিবি পুলিশ পশ্চিমের একটি দল অভিযানে যায়। জুরাইনে তারা অস্ত্রসহ সন্ত্রাসী দলটিকে ঘিরে ফেলে। এক পর্যায়ে রাহুল অস্ত্রধারীকে জাপটে ধরে। তখন অন্য অস্ত্রধারী তাকে গুলি করলে গুলি তার পেটের বাম পাশে লাগে। পরে তাকে ঢাকা মেডিক্যালে কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন রাহুল আশঙ্কামুক্ত।’

দেশব্যাপী অস্ত্র উদ্ধারের অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয় বলে জানিয়েছেন আছাদুজ্জামান মিয়া।

শ্যামপুর থানার পরিদর্শক (তদন্ত) একেএম হাবিবুল ইসলাম জানান, ‘এ ঘটনায় বিল্লাল হোসেন মৃদুল নামের আরেকজন গুলিবিদ্ধ হন। তিনি রাহুল পাটোয়ারীর সোর্স বলে জানা গেছে। এছাড়া সেলিম নামের এক পথচারীও আহত হন। তিন জনই ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন।’

জুরাইনের পোস্তগোলা ফায়ার সার্ভিসের পেছনে শনিবার রাত ৮টার দিকে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে এ ঘটনা ঘটে। 

/আরজে/এনআই/

আরও পড়ুন:
জুরাইনে ডিবির সহকারী কমিশনার ‍গুলিবিদ্ধ

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম