রাজবাড়ীতে স্কুল শিক্ষককে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০১৭, ০৯:৩৫আপডেট : ১৪ আগস্ট ২০১৭, ০৯:৩৫

রাজবাড়ী

রাজবাড়ীর পাংশা জজ পাইলট উচ্চ বিদ্যালয়ের হিসাব বিজ্ঞানের শিক্ষক তপন কুমার সরকারকে (৩৫) হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। তিনি এখন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তপন কুমার সরকার বলেছেন, ‘গত ১২ আগস্ট রাত ৯টার দিকে স্কুলের পাশে একটি দোকানে সহকর্মী বশির আহমেদের সঙ্গে চা পানের পর বাসায় ফিরছিলাম। কিছুদূর যেতেই স্কুলের পেছনে ৫-৬ জন পেছন দিক থেকে আমাদের ওপর আক্রমণ করে। প্রথমে পেছন থেকে আমাকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। তখন বাঁচার জন্য দৌড়াই। কিছুদূর যেতে হাতুড়ির আরেকটি আঘাতে মাটিতে পড়ে যাই। তখন হাতুড়ি দিয়ে আমাকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে দুর্বৃত্তরা।’

স্কুলশিক্ষক আরও জানান, ঘটনার পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। শনিবার দিবাগত রাত ৩টায় ঢামেক হাসপাতালের অর্থোপেডিক বিভাগে নিয়ে আসা হয় তাকে।

সহযোগী অধ্যাপক খায়রুল আমিন খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তপন কুমার সরকার। তার সারা শরীরে আঘাতের চিহ্ন দেখেছেন চিকিৎসকরা। অন্যদিকে তার সহকর্মী বশির আহমেদ স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় পাংশা থানায় মামলা হয়েছে।

তপন কুমার সরকারের বাবা শিবনাথ সরকার। তার তিন ভাই, দুই বোন। ভাইদের মধ্যে তিনি  ছোট। তাদের বাড়ি রাজবাড়ীর পাংশার নারায়ণপুরে। তার স্ত্রী রাখী মুখার্জী। তাদের এক মেয়ে।

/এআইবি/জেএইচ/আপ-এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম