নিখোঁজের ৬ দিন পর এক তরুণের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৭, ২০:১৬আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ২২:৫০

লাশ উদ্ধার আশুলিয়ায় নিখোঁজ হওয়ার ছয় দিন পর তুরাগ নদী থেকে ছালাম মিয়া (২৩) নামের এক তরুণের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ওই তরুণ আশুলিয়ার পাড়াগ্রাম এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ছয়দিন আগে নিজ  বাড়ি থেকে দুর্বৃত্তরা ওই তরুণকে মোবাইল ফোনে যোগাযোগ করে ডেকে নিয়ে যায়। এর পর থেকে সে নিখোঁজ ছিলো। পরে মঙ্গলবার দুপুরে তুরাগ নদীতে ভাসমান মরদেহ দেখে স্থানীয়রা থানায় জানায়। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তার মরদেহ উদ্ধার করে।
আশুলিয়া থানার উপ পরিদর্শক (এস আই) আবুল কালাম আজাদ বলেন, ‘স্থানীয়দের কাছ থেকে  খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গুলি করে হত্যার পর লাশটি গুম করার জন্য নদীতে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এসএসএ/এসএমএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম