মিরপুরে বাসায় তরুণের হাত-পা বাঁধা লাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ আগস্ট ২০১৭, ২০:৫৯আপডেট : ১৫ আগস্ট ২০১৭, ২১:৩৭

লাশ উদ্ধার রাজধানীর মিরপুরের বড়বাগের একটি বাসা থেকে হাত-পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অবস্থায় এক তরুণের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক ২৫ বছর বয়সী এই তরুণের পরিচয় পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি। তার দুই হাত পেছন দিকে বাঁধা ও গলায় গামছা পেঁচিয়ে গিঁট দেওয়া ছিল। মঙ্গলবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে ৩৭/১ বড়বাগের ৬তলা ভবনের দ্বিতীয় তলার ২০৩ নম্বর রুম থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের পেছনের ওই বাড়ির ছোট ছোট রুমগুলো সাধারণত রোগীর স্বজনরা ভাড়া নেন। সোমবার রোগীর স্বজন পরিচয় দিয়ে ৩/৪জন ২০৩ নম্বর রুমটি ভাড়া নেন। মঙ্গলবার সকাল থেকেই রুমটি তালাবদ্ধ ছিল। সন্ধ্যার দিকে পাশের রুমের লোকজন আঁচ করতে পারেন ওই কক্ষের ভেতর থেকে দুর্গন্ধ বের হচ্ছে। পরে বিষয়টি বাড়ির কেয়ারটেকারকে জানানো হয়। কেয়ারটেকার থানায় জানালে পুলিশ  গিয়ে রাত ৮টার দিকে তালা ভেঙে কক্ষ থেকে লাশটি উদ্ধার করে।

মিরপুর থানার পরিদর্শক (অপারেশন) মাহমুদুর রহমান বলেন, নিহতের পরিচয় নিশ্চিত এবং ঘাতকদের শনাক্ত করার চেষ্টা চলছে।

/এআইবি/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম