সেলাই কাটা হয়েছে তৌফা-তহুরার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৭, ১৪:২৫আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ১৪:২৫

অপারেশনের পর তৌফা ও তহুরা (ফাইল ফটো) ঢাকা মেডিক্যল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন তৌফা-তহুরার অপারেশনের সেলাই কাটা হয়েছ। এখন তারা ভালো আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বুধবার সকাল ১০টার দিকে তাদের অপারেশনের সেলাই কাটা হয় বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ঢামেকের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপদক ডা. সাহনূর ইসলাম।

ডা. সাহনূর ইসলাম বলেন, ‘পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আজ সকালে তাদের অপারেশন জায়গার সেলাই কাটা হয়েছে। তারা এখন বেশ ভালো আছে। তাদের স্বাভাবিক খাবার দেওয়া হচ্ছে। সেলাই ও ব্যান্ডেজ খুলে ফেলে সেখানে মলম দেওয়া হচ্ছে।’

অপারেশনের আগে তৌফা ও তহুরা (ফাইল ফটো) প্রসঙ্গত, ১০ মাস বয়সী তৌফা ও তহুরার জন্ম হয়েছিল পেছনের দিক থেকে সংযুক্ত অবস্থায়। গত বছরের ৮ অক্টোবর ঢামেকে অপারেশনের মাধ্যমে তাদের পায়ুপথ আলাদা করার পর গত ১ আগস্ট তাদের শরীর আলাদা করা হয়। ঢামেকের প্লাস্টিক সার্জন, নিউরোসার্জন ও শিশু বিশেষজ্ঞদের নিয়ে গঠিত মেডিক্যাল বোর্ডকে প্রায় ২০/২২ জনের একটি দল এ অপারেশন সহায়তা করেন। তারা যেভাবে জোড়া লেগে জন্মগ্রহণ করেছিল চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সেটাকে ‘পাইগোপেগাস’ বলা হয়। এরকমের শিশু পৃথক করার ঘটনা বাংলাদেশে এই প্রথম বলেই জানান চিকিৎসকরা।

/জেএ/এসএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম