হিজবুত তাহরীর সন্দেহে ঢাবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ

ঢাবি প্রতিনিধি
১৬ আগস্ট ২০১৭, ২২:০০আপডেট : ১৬ আগস্ট ২০১৭, ২২:০০

ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীকে ছাত্রদল ও হিজবুত তাহরীর সন্দেহে থানায় দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার (১৬ আগস্ট) দুপুরে তাদের শাহবাগ থানায় সোপর্দ করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক এএম আমজাদ আলী।

ওই দুই শিক্ষার্থী হলেন-বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী মো. কাওছার এবং মাস্টারদা' সূর্যসেন হলের শিক্ষার্থী কাজী মাহমুদুল হাসান। তবে সন্ধ্যা পর্যন্ত তাদের নামে কোনও মামলা হয়নি বলে জানিয়েছেন শাহবাগ থানার ওসি আবুল হাসান।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন,‘বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই জনকে থানায় দিয়েছে। তাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও মামলা হয়নি। তারা থানা হেফাজতে রয়েছে।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর এ এম আমজাদ বলেন,‘মোক্তার আলী ডিউ’ নামের একটি ফেসবুক আইডির বিভিন্ন পোস্টে নিয়মিত লাইক দিতো মাহমুদুল। আইডিটি এক জঙ্গির। ওই আইডিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরবিরোধী প্রচারণা চালানো হতো। আর হলের শিক্ষার্থীরা কাওছারকে ছাত্রদলের কর্মী সন্দেহে আমার কাছে দেয়। তার ফেসবুক আইডি চেক করে দেখি তার সঙ্গে মাহমুদুলের সম্পর্ক আছে। কাওছার চ্যাটের মাধ্যমে মাহমুদুলকে ছাত্রদল করার অফার দিত। তার বিরুদ্ধে পুলিশ তদন্ত করবে। যদি ছাত্রদল করা ছাড়া অন্য কোনও কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ না মেলে,তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে।’

/এএম

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক