শাবিপ্রবি’র নতুন উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ আগস্ট ২০১৭, ২১:৪১আপডেট : ১৭ আগস্ট ২০১৭, ২১:৪৫

শাবিপ্রবি’র নতুন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি অর্থনীতির অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব (বিশ্ববিদ্যালয়-১) বেগম জিন্নাত রেহানা বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। নিয়মানুযায়ী তিনি আজ (বৃহস্পতিবার) থেকে আগামী চার বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হলেন।
এর আগে ২০১৩ সালের ২৬ জুলাই থেকে শাবিপ্রবি’র উপাচার্যের দায়িত্ব পালন করে আসছিলেন  অধ্যাপক মো. আমিনুল হক ভুঁইয়া।  গত ২৭ জুলাই তার চার বছরের মেয়াদ শেষ হয়েছে।
সিনেট থাকায় ঢাবি, জাবি, চবি ও রাবিতে প্যানেল করে উপাচার্য নির্বাচন করার নিয়ম রয়েছে। তবে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে সিনেট না থাকায় সারসরি উপাচার্য নিয়োগ প্রদান করেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য ।

/আরএআর/এপিএইচ/

সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম