রাজধানীতে নির্মাণ শ্রমিকের আত্মহত্যা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৭, ০৪:১৬আপডেট : ২০ আগস্ট ২০১৭, ০৪:২২

আত্মহত্যা রাজধানীর যাত্রাবাড়ী থানার শনির আখড়া এলাকায় নিজ বাসায় বিষপানে এক নির্মাণ শ্রমিক আত্মহত্যা করেছেন।তার নাম মাঈনুদ্দিন (২২)।তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।
মাঈনুদ্দিনের ভায়রা আরিফ হোসেন জানান, মাঈনুদ্দিন রাজমিস্ত্রীর যোগালীর কাজ করতেন। তার স্ত্রী তাসলিমা পেশায় পোশাক শ্রমিক। শনিবার (১৯ আগস্ট) তিনি (মাঈনুদ্দিন) বাসায় ছিলেন।  দুপুরের খাবার খেয়ে তাসলিমা গার্মেন্টসে চলে যান। বিকাল ৫টার দিকে এক প্রতিবেশী তাকে ফোন করে জানান, মাঈনুদ্দিন অসুস্থ। পরে দ্রুত বাসায় এসে তাসলিমা দেখতে পান, তার স্বামী  বিষ পান করেছেন। এরপর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
মাঈনুদ্দিন চাঁদপুরের কচুয়ার জয়নগর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
/এআইবি/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম