চিকুনগুনিয়া কমলেও ভয় ডেঙ্গুর!

জাকিয়া আহমেদ
২০ আগস্ট ২০১৭, ০৮:০০আপডেট : ২০ আগস্ট ২০১৭, ২২:৩০

 



চিকুনগুনিয়া বাহিত এডিস মশা রাজধানী ঢাকাসহ পুরো দেশেই কমতে শুরু করেছে চিকুনগুনিয়ার প্রকোপ। চলতি বছরের শুরু থেকে চিকুনগুনিয়ার প্রকোপ শুরু হলেও জুলাই মাসের শেষের দিকে সে প্রকোপ কমতে শুরু করেছে। তবে বর্ষা মৌসুম বলে ডেঙ্গুর ঝুঁকি রয়েছে বলে জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এদিকে, চিকুনগুনিয়া রোগটি নিয়ে পূর্ব অভিজ্ঞতা না থাকায় এবারে এই রোগকে বুঝতে সময় লেগেছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তারা। তারা বলছেন, এডিস মশার কারণে পুরো ঢাকা শহরটাই  ঝুঁকিপূর্ণ। তাই চিকুনগুনিয়া কিছুটা কমলেও আমরা নজর রাখছি ডেঙ্গুর দিকে।




জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান ( আইইডিসিআর) থেকে জানা যায়, গত ৭ এপ্রিল থেকে গত ১৭  আগস্ট পর্যন্ত এ প্রতিষ্ঠানে মোট ৯৫০ জন মানুষ চিকুনগুনিয়া পজিটিভ বলে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে গত এপ্রিলে ১০ জন, মে মাসে ২৮৫ জন, জুন মাসে ২২৬ জন, জুলাই মাসে ৩৫৭ জন এবং ১৭ আগস্ট পর্যন্ত ৭২ জনের চিকুনগুনিয়া শনাক্ত হয়েছে।
অপরদিকে, গত ১২ মে থেকে চলতি বছরের ১৭ তারিখ পর্যন্ত চিকুনগুনিয়া ও চিকুনগুনিয়া পরবর্তী আর্থালজিয়াতে ভোগা রোগীর সংখ্যা ১০ হাজার ৯৩১ জন। এর মধ্যে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩ হাজার ৬৮০ জন, মিটফোর্ড হাসপাতালে ১ হাজার ৭৩৯ জন, সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১ হাজার ৮৮৪ জন, উত্তরাতে অবস্থিত শহীদ মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫ জন, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩১ জন, ঢাকা শিশু হাসপাতালে ৯১ জন, ইউনাইটেড হাসপাতালে ৪৫৫ জন, অ্যাপোলো হাসপাতালে ১৯৭ জন, ডেল্টা হাসপাতালে ২৫৫ জন, অন্যান্য বেসরকারি হাসপাতালে ৫৪৭ জন ও আইইডিসিআরে শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ১ হাজার ৯৪৭ জন। এছাড়া, চিকুনগুনিয়ার জন্য আইইডিসিআরে খোলা নিয়ন্ত্রণ কক্ষে গত ৬ জুলাই থেকে ১৭ আগস্ট বিকাল ৫টা পর্যন্ত মোট ৪ হাজার ২৫২ জন কল করেছেন।
এদিকে, ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ইতোমধ্যেই চিকুনগুনিয়া রোগীর আসার সংখ্যা কমতে শুরু করেছে বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, ‘আক্রান্তদের অনেকেই অ্যানথ্রাইটিস রোগী হিসেবে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালের বহির্বিভাগে গত জুন মাসে ১ হাজার ২৪২ জন এবং জুলাইয়ে ৮০৫, মোট ২ হাজার ৪৭জন চিকুনগুনিয়া রোগী চিকিৎসা নিয়েছেন।’
শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ৮৮৪ জন চিকুনগুনিয়ার রোগী চিকিৎসা নিয়েছে জানিয়ে হাসপাতালটির পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, চিকুনগুনিয়া রোগীদের জন্য এই হাসপাতালে পৃথক কর্ণার করা হয়েছিল। প্রথমদিকে সেখানে যত রোগী আমরা পেয়েছি গত দুইমাস ধরে সে প্রকোপ কমেছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, চিকুনগুনিয়ার প্রকোপ গত মাসের শেষ দিক থেকেই কমতে শুরু করেছে। যে প্রকোপ নিয়ে চিকুনগুনিয়া শুরু হয়েছিল সেই অবস্থা এখন নেই। গত বেশ কিছুদিন ধরেই চেম্বারে আমাদের কাছে চিকুনগুনিয়া নিয়ে আসা রোগীদের সংখ্যা কমে গিয়েছে, একই অবস্থা হাসপাতালেরও।তবে নতুন করে আক্রান্ত হওয়ার সংখ্যা কমে গেলেও চিকুনগুনিয়াতে আক্রান্ত হওয়া রোগীরা এখনও সম্পূর্ণ ব্যথামুক্ত নয় বলে জানান এই বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি বলেন, চিকুনগুনিয়াতে যে জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়েছে সে ব্যথা থেকে এখনও সম্পূর্ণ মুক্ত নয় অনেকেই। তারাই মূলত এখনও চিকিৎসকদের কাছে আসছেন, নতুন রোগীর সংখ্যা একেবারেই কম।
সেপ্টেম্বর-অক্টোবরে শীতের মৌসুম শুরু হলেই এই প্রকোপ আরও কমে যাবে, আর ডেঙ্গুর সম্ভাবনাও হয়তো খুব একটা হবে না। তবে ডেঙ্গু নিয়ে সচেতন থাকতে হবে সবাইকে বলেন অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ।
আইইডিসিআরের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, চিকুনগুনিয়ার ঝুঁকি অনেকটাই কমে এসেছে। তবে বর্ষা মৌসুমে ডেঙ্গু হবার আশঙ্কা থাকে, তাই সবাইকে সচেতন থাকতে হবে।
অপরদিকে, স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক সানিয়া তহমিনা বলেন, ‘চিকুনগুনিয়ার প্রকোপ কমলেও বর্ষা মৌসুম শুরু হওয়াতে ডেঙ্গুর ঝুঁকি রয়েছে। কারণ চিকুনগুনিয়া এবং ডেঙ্গু এ দুই জ্বরের জীবাণু ছড়ায় এডিস মশা।’

/টিএন/আপ-এপিএইচ/

আরও পড়ুন: কনস্টেবলের বিরুদ্ধে নারী পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগ

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম