সুযোগ থাকলে প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলা করবো: মাইজভান্ডারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ আগস্ট ২০১৭, ১৪:০৪আপডেট : ২০ আগস্ট ২০১৭, ১৪:২৬

বাংলাদেশ তরিকত ফেডারেশনের সংবাদ সম্মেলন (ছবি-প্রতিনিধি)

সুযোগ থাকলে প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, এমপি।  সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সুযোগ থাকল আমি ব্যক্তিগতভাবে প্রধান বিচারপতির বিরুদ্ধে মামলা করবো। আজ হোক বা কাল হোক, আমার আইনজীবীদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেব।’

রবিবার (২০ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নজিবুল বশর মাইজভান্ডারী এসব কথা বলেন। ষোড়শ সংশোধনী নিয়ে আদালতের রায়ের পর্যবেক্ষণের প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন আয়োজন করে তরিকত ফেডারেশন। এসময় দলটির চেয়ারম্যান বলেন, ‘প্রধান বিচারপতি শপথ ভঙ্গ করেছেন।’ এ কারণে প্রধান বিচারপতিকে ক্ষমা চেয়ে পদত্যাগ করার আহ্বান জানান তিনি। 

সংবাদ সম্মেলনের শুরুতেই ষোড়শ সংশোধনী বাতিলের রায় ও এর পর্যবেক্ষণে সংক্ষুব্ধ হওয়ার কথা জানান নজিবুল বসর মাইজভান্ডারী। তিনি বলেন, ‘এই পর্যবেক্ষণ কল্পনাপ্রসূত।’ রায়ের বিষয়ে বলেন, ‘এ রায় দিয়ে প্রধান বিচারপতি ৭২-এর সংবিধানের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।’ 

ষোড়শ সংশোধনীর রায়ের পর্যবেক্ষণে ‘প্রধান বিচারপতি কর্তৃক সংসদকে অপরিপক্ব বলার ব্যাপারে’ মাইজভান্ডারী বলেন, ‘জানি না প্রধান বিচারপতি কোন অসন্তোষ থেকে এমন বক্তব্য দিয়েছেন। তার রায়ে আমি সংক্ষুব্ধ।’ প্রধান বিচারপতি নিজের ক্ষমতার অপপ্রয়োগ করছেন বলেও অভিযোগ করেন মাইজভান্ডারী। 

এসময় মাইজভান্ডারী আরও বলেন, ‘প্রধান বিচারপতি আত্মস্বীকৃত শান্তি কমিটির সদস্য। তিনি নিজের মুখেই বলেছেন, তিনি শান্তি কমিটির সদস্য ছিলেন। এছাড়াও  ১/১১ এর সময় মঈন-ফখরুদ্দিনের দোসর ছিলেন তিনি। সিঙ্গাপুরে সাকা চৌধুরীর পরিবারের সদস্যদের সঙ্গে বৈঠক করে নিজের শপথ ভঙ্গ করেছেন প্রধান বিচারপতি।’ তিনি আরও বলেন, ‘আমি দায়িত্ব নিয়েই বলছি। প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হবে। তবে এর আগে তাকে ক্ষমা চাইতে হবে।’ 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ক্ষমতাসীন ১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশ তরিকত ফেডারেশনের মহাসচিব এমএ আউয়াল, এমপি। তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনীর রায়ে বঙ্গবন্ধুকে ছোট করা হয়েছে। পৃথিবীতে বহু উদাহরণ আছে, এক ব্যক্তির নেতৃত্বেই একটি জাতি গঠন হয়েছে।’

এমএ আউয়াল আরও জানান, চলমান বন্যায় দুর্গতদের পাশে দাঁড়াতে একটি ত্রাণ কমিটি গঠন করা হয়েছে। দলের প্রেসিডিয়াম সদস্য ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরীকে আহ্বায়ক, সৈয়দ তৈয়্যবুল বশর মাইভান্ডারীকে সদস্য সচিব ও সৈয়দ আবু দাউদ মসনভী হায়দারকে সমন্বয়ক করে ১১ সদস্য বিশিষ্ট এ কমিটি করা হয়েছে।

/এসটিএস/এএইচ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম