পাসপোর্ট নিতে দুর্নীতির শিকার ৫৫.২ শতাংশ: টিআইবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০১৭, ১৪:১৩আপডেট : ২১ আগস্ট ২০১৭, ১৪:৫২

টিআইবির সংবাদ সম্মেলন বাংলাদেশে পাসপোর্ট সেবা গ্রহণ করতে গিয়ে শতকরা ৫৫.২ ভাগ সেবাগ্রহীতা অনিয়ম ও দুর্নীতির শিকার হচ্ছেন বলে এক গবেষণা প্রতিবেদনে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
টিআইবি পরিচালিত  ‘পাসপোর্ট সেবায় সুশাসন: চ্যালেঞ্জ ও উত্তরণে করণীয়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সোমবার এ তথ্য জানানো হয়।

গত ৮ নভেম্বর থেকে ১৫ ডিসেম্বর ২০১৬ পর্যন্ত সেবাগ্রহীতাদের ওপর জরিপ করা হয় এবং  সেপ্টেম্বর ২০১৬ থেকে মে ২০১৭ এর মধ্যে গবেষণা কার্যক্রমটি পরিচালিত হয়।
টিআইবি’র গবেষণা প্রতিবেদনে বলা হয়, জরিপ চলাকালে সেবাগ্রহীতাদের ৫৫.২ ভাগ পাসপোর্ট সেবা (আবেদনপত্র উত্তোলন, আবেদনপত্র জমাদান ও প্রি-এনরোলমেন্ট, বায়ো-এনরোলমেন্ট, পাসপোর্ট বিতরণ ও দালালের সঙ্গে চুক্তি) নিতে অনিয়ম, হয়রানি ও দুর্নীতির শিকার হয়েছেন। অনিয়ম হয়রানি ও দুর্নীতির ধরন বিশ্লেষণ করে দেখানো হয়, সেবাগ্রহীতাদের ৩৫.৩ ভাগ নিয়ম বহির্ভূত অর্থ দেওয়া, ২৭ ভাগ সময়ক্ষেপণ, ২.৩ ভাগ দায়িত্ব পালনে অবহেলা এবং ০.২ ভাগ আত্মসাৎ ও প্রতারণার শিকার হয়েছেন।

এছাড়া পাসপোর্ট অফিসের সেবায় ঘুষ বা নিয়ম-বহির্ভূত অর্থ দেওয়ার গড় পরিমাণ ২ হাজার ২২১ টাকা। পাসপোর্ট সেবায় শুধুমাত্র পুলিশী তদন্তে (নতুন পাসপোর্টের আবেদন) সেবাগ্রহীতারা ৭৬.২ ভাগ অনিয়ম ও দুর্নীতির শিকার হয়েছেন।৭৫.৩ ভাগ সেবগ্রহীতাকে ঘুষ বা নিয়ম বহির্ভূত অর্থ দিতে হয়েছে। ঘুষ বা নিয়ম বহির্ভূত অর্থ হিসাবে গড়ে ৭৯৭ টাকা দিতে হয়েছে বলে টিআইবি’র গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে।

 

টিআইবি এর আগে ২০১৪-১৫ সালে ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ-২০১৫’ শীর্ষক জরিপে পাসপোর্ট সেবা সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত করা হয়। যেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবাখাতের মধ্যে পাসপোর্ট সেবাগ্রহীতাদের মধ্যে ৭৭.৭ ভাগ অনিয়ম, হয়রানি ও দুর্নীতির শিকার হন। একই সঙ্গে ৭৬.১ ভাগ ঘুষ বা নিয়ম বহির্ভূত অর্থ প্রদান করে থাকেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে পাসপোর্ট সেবা জনমুখী ও সহজ করার জন্য সরকার বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে। এসব পদক্ষেপগুলো অনেকক্ষেত্রেই টিআইবি’র ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ ২০১৫’ শীর্ষক জরিপের সুপারিশমালার সঙ্গে মিল রয়েছে বলে জানায় টিআইবি।
‘পাসপোর্ট সেবায় সুশাসন: চ্যালেঞ্জ ও উত্তরণে করণীয়’ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি তৈরি ও উপস্থাপন করেন টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার (রিসার্চ অ্যান্ড পরিসি) মো. শাহনূর রহমান। গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল, সদস্য এম. হাফিজউদ্দিন খানসহ টিআইবি’র  কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
/আরজে/এপিএইচ/

আরও পড়ুন: 

কোরবানির পশুর সংকট নেই, দাম নিয়ে সংশয়

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম