ছিনতাইকারী চক্রের ৮ সদস্য আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০১৭, ১৮:১৯আপডেট : ২২ আগস্ট ২০১৭, ২৩:০৮

আটক ৮ ছিনতাইকারী রাজধানীর শেরেবাংলা নগর এলাকা থেকে ছিনতাইকারী চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-২।  সোম ও মঙ্গলবার তাদের গ্রেফতার করা হয়। এই চক্রটি রাজধানীর বিভিন্ন পয়েন্টে চলন্ত গাড়ি ও পথচারীদের কাছ থেকে ছিনতাই করতো। র‌্যাব-২-এর সিনিয়র সহাকারী পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সিনিয়র সহাকারী পুলিশ সুপার বলেন, ‘সম্প্রতি মৌসুমি অপরাধীদের দৌরাত্ম্য বেড়েছে। পেশাদার অপরাধীদের পাশাপাশি ছিনতাই, চুরি, ডাকাতি, জাল নোট চক্র ও অজ্ঞান পার্টিসহ বিভিন্ন অপরাধমূলক কাজে তৎপর মৌসুমি অপরাধীরা।’

সোমবার র‌্যাব-২-এর আভিযানিক দল ঢাকা মহানগরীর শেরেবাংলা নগর থানাধীন শিশুমেলা ক্রসিং এলাকা থেকে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য সোহেল (২৫), মো. খলিল (১৮), মো. হালিম (৫০), আলামিন (১৮), সুমন (১৮), মো. শহিদুল ইসলাম (২৮), শারমিন আক্তার সুখি (১৯) ও রুকসানা (১৮) কে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬ টি চাকু, ৫ টি ব্লেড, ২ টি মোবাইল জব্দ করা হয়।

এছাড়া তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা কয়েক বছর যাবত রাজধানীর বিভিন্নস্থানে ছিনতাই কার্যক্রম চালিয়ে আসছে। বিশেষ করে চলন্ত গাড়িতে অবস্থানরত মানুষের ব্যবহৃত মোবাইলসেট, হাতে থাকা ল্যাপটপসহ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ছোট ছোট জিনিসপত্র হঠাৎ করে টান দিয়ে নিয়ে চলে যায়। তারা মূলত একটি সংঘবদ্ধ দলে কাজ করে। বিভিন্ন বাস/ট্রাক কাউন্টার/সড়কে এ গ্রুপের এজেন্ট ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এছাড়া তাদের কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করে ভবিষ্যতে র‌্যাব-২ এ ধরনের ছিনতাইকারীর বিরুদ্ধে অভিযান চলমান রাখবে বলেও জানান র‌্যাব-২-এর সিনিয়র সহাকারী পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম।

/এআরআর/ এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম