নূর হোসেনের ফাঁসিতে প্রতিক্রিয়া নেই ভাতিজা বাদলের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ আগস্ট ২০১৭, ২২:০৩আপডেট : ২২ আগস্ট ২০১৭, ২২:০৮

নূর হোসেন (ফাইল ছবি) নারায়ণগঞ্জের বহুল আলোচিত সাত খুন মামলার রায়ে হত্যার মূল পরিকল্পনাকারী নূর হোসেনের ফাঁসির দণ্ডে কোনও প্রতিক্রিয়া নেই তার ভাতিজা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহজালাল বাদলের।

মঙ্গলবার (২২ আগস্ট) রাত সোয়া ৮টার দিকে বাংলা ট্রিবিউনের পক্ষ থেকে নূর হোসেনের বড় ভাইয়ের ছেলে শাহজালাল বাদলের মোবাইল ফোনে কল দিয়ে রায় নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘রায় সম্পর্কে আমার কোনও প্রতিক্রিয়া নেই।’ এই কথা বলেই ফোন কেটে দেন তিনি। পরে আরও একাধিকবার কল দিলেও তিনি ফোন রিসিভ করেননি।

নূর হোসেনের ছোট ভাই নূর উদ্দিনে মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়।

আলোচিত এ হত্যা মামলার প্রধান আসামি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নূর হোসেন। তার পরিকল্পনা ও অর্থায়নে এ হত্যাকাণ্ড ঘটানো হয়।

আরও পড়ুন:

 নূর হোসেন, তারেক সাঈদ, আরিফ হোসেন ও রানাসহ ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল

অপরাধীর পরিচয় অপরাধীই: মেয়র আইভী

এএম
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম