শাহজালালে চার্জার লাইটের ভেতরে ৭ স্বর্ণবার, আটক দুই

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৭, ০০:২৯আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ০০:২৯

স্বর্ণের বার (ফাইল ছবি) রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চার্জার লাইটের ভেতর থেকে ৭টি স্বর্ণবারসহ দু’জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দারা। তারা হলো– মংলার মিজান হাওলাদার ও মুন্সীগঞ্জের মারুফ আহম্মদ। শুল্ক গোয়েন্দার মহাপরিচালক ড. মইনুল খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে দুই যুবক সিঙ্গাপুর থেকে শাহজালাল বিমানবন্দরে নামেন। গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক গোয়েন্দার দল তাদের আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে তাদের কাছে ৭টি স্বর্ণের বার আছে। পরে তাদের সঙ্গে থাকা চার্জার লাইট ভেঙে স্বর্ণের বারগুলো বের করা হয়। বারগুলোর মূল্য আনুমানিক ৩৫ লাখ টাকা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

/আরজে/এএম
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম