নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি অমিতোষ, সাধারণ সম্পাদক মতিন, দফতরে শাহেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৭, ১৮:৫৮আপডেট : ২৫ আগস্ট ২০১৭, ১৯:১৭

(বাঁ থেকে) সিডিজেএফবির নতুন কমিটির সভাপতি অমিতোষ, সাধারণ সম্পাদক মতিন, দফতর সম্পাদক শাহেদ নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম, বাংলাদেশের (সিডিজেএফবি) ২০১৭-২০১৯ মেয়াদের জন্য ১৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক সমকালের বিশেষ প্রতিনিধি অমিতোষ পাল সভাপতি, দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার মতিন আব্দুল্লাহ সাধারণ সম্পাদক ও বাংলা ট্রিবিউনের স্টাফ রিপোর্টার শাহেদ শফিক দফতর সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে রাজধানীর সেগুনবাগিচার সেগুন রেস্টুরেন্টে অনুষ্ঠিত ‘দ্বি-বার্ষিক সাধারণ সভা-২০১৭’তে এই কমিটি গঠন করা হয়। সাধারণ সভায় সংগঠনের বিগত কমিটির সভাপতি, সিনিয়র সাংবাদিক এম ওমর ফারুকের অকালমৃত্যুতে গভীর শোক জানানো হয়।
কমিটির নির্বাচিত অন্য সম্পাদকরা হলেন— সহ-সভাপতি আবুল কাশেম (যমুনা নিউজ ২৪ ডটকম), যুগ্ম-সম্পাদক মাহমুদা ডলি (আমার দেশ), অর্থ সম্পাদক সায়ীদ আবদুল মালিক (ইনকিলাব), সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ (নয়াদিগন্ত), কল্যাণ ও আপ্যায়ন সম্পাদক মাসুদ রানা (বিটিভি), প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হাসান ইমন (প্রতিদিনের সংবাদ) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সাল খান (যায় যায় দিন)।
এছাড়া, কার্যনির্বাহী পরিষদের সদস্যরা হলেন— তোফাজ্জল হোসেন (খোলা কাগজ), এইচ এম জামাল উদ্দিন (আমার দিন), জাহাঙ্গীর খান বাবু (জনতা), সাজিদা ইসলাম পারুল (সমকাল) ও সাইদুল ইসলাম (ভোরের ডাক)।
এর আগে, দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন। সভায় বিগত দুই বছরের সংগঠনের আয়-ব্যয়সহ সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। পরে কণ্ঠভোটের মাধ্যমে আগামী দুই বছরের জন্য ১৫ সদস্যের কার্যনির্বাহী পরিষদের সদস্যদের নির্বাচিত করা হয়।

/এসএস/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম